Saturday, September 5, 2026
28 C
Kolkata

মায়ানমারের হাতেই কি লেগে আছে রোহিঙ্গাদের রক্ত? কী বলল রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ আদালত?

রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে (আইসিজে) সোমবার মায়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক গণহত্যা মামলার শুনানি শুরু হয়েছে। আফ্রিকার দেশ গাম্বিয়া এই মামলা দায়ের করেছে। মামলায় অভিযোগ করা হয়েছে, মায়ানমারের সেনাবাহিনী পরিকল্পিতভাবে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের নিশ্চিহ্ন করার চেষ্টা চালিয়েছে।

শুনানিতে গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জ্যালো বলেন, এই মামলা শুধু আইনের বিষয় নয়, এটি মানুষের জীবন, কষ্ট এবং একটি জাতির টিকে থাকার লড়াই। তাঁর দাবি, রোহিঙ্গাদের লক্ষ্য করেই সহিংসতা চালানো হয়েছিল এবং এটি ছিল গণহত্যার অভিযান। আদালতে জানানো হয়, ২০১৭ সালে মায়ানমারের সেনাবাহিনীর চালানো তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর ফলে লক্ষ লক্ষ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন। এই সহিংসতায় বহু মানুষ নিহত হন এবং গ্রাম ধ্বংস করা হয়। গত এক দশকে আইসিজেতে এটিই প্রথম পূর্ণাঙ্গ গণহত্যা মামলা, যা চূড়ান্ত শুনানির পর্যায়ে পৌঁছেছে।

বর্তমানে বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া প্রায় ১১ লাখ ৭০ হাজার রোহিঙ্গা এই শুনানির দিকে আশায় তাকিয়ে আছেন। রোহিঙ্গা ভুক্তভোগী ও মানবাধিকার সংস্থাগুলো আশা করছে, এই মামলার মাধ্যমে দোষীদের বিচার হবে। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। এই মামলায় গাম্বিয়ার পাশে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও কানাডাসহ ১১টি দেশ সমর্থন জানিয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories