Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

অবশেষে জেরুজালেম থেকে দূতাবাস স্থানান্তরিত করার সিদ্ধান্ত স্থগিত করল আর্জেন্টিনা

আর্জেন্টিনা শেষ পর্যন্ত জেরুসালেমে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল। ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হলেও, সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে তেল উত্তোলনকে ঘিরে তৈরি হওয়া বিরোধই এই অবস্থার মূল কারণ।

ইসরাইলি সংস্থা ‘নাভিটাস পেট্রোলিয়াম’ ২০২৮ সাল থেকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রগর্ভে তেল উত্তোলনের পরিকল্পনা করেছে। তবে আর্জেন্টিনা এই দ্বীপপুঞ্জকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে। তাদের মতে, নাভিটাসের এই উদ্যোগ অবৈধ এবং ব্রিটেনের একতরফা সিদ্ধান্তের ফল। এর প্রতিবাদে আর্জেন্টিনা ইতিমধ্যেই ওই সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইসরাইলের বিদেশমন্ত্রী গিডিয়ন সার জানিয়েছেন, এই তেল প্রকল্পের সঙ্গে ইসরাইল সরকারের কোনো সরাসরি যোগ নেই। তবুও আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই বিতর্ক দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলেছে। সেই কারণেই জেরুসালেমে দূতাবাস সরানোর প্রক্রিয়া আপাতত থমকে দেওয়া হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories