Saturday, September 5, 2026
28 C
Kolkata

ডিজিটাল যুগে, পুরনো দিনের মতো ফের শিশুদের গল্প শোনানোর ট্র্যাডিশন ফিরিয়ে আনছে ইস্তাম্বুল

বর্তমান সময়ে শিশুরা বেশি সময় কাটাচ্ছে স্মার্টফোন ও ট্যাবলেটের স্ক্রিনে। এতে পরিবারে কথা বলা ও ঘনিষ্ঠতা কমে যাচ্ছে বলে মনে করছেন অনেক অভিভাবক। এমন পরিস্থিতিতে শিশুদের মানসিক ও নৈতিক বিকাশের কথা ভেবে এক নতুন উদ্যোগ নিয়েছে ইস্তাম্বুল ফ্যামিলি ফাউন্ডেশন।

ফাউন্ডেশনটি শিশু ও মা-বাবার মধ্যে সম্পর্ক আরও সহজ ও গভীর করতে ‘গল্প বলা’ বা স্টোরিটেলিং প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ৩০০টির বেশি রূপকথার গল্প ভিডিও আকারে রেকর্ড করা হয়েছে। প্রতিটি ভিডিওর সময় সাত থেকে আট মিনিট। এসব গল্প ধাপে ধাপে ফাউন্ডেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হচ্ছে।গল্পগুলো বলছেন প্রখ্যাত কথক ও লেখক ইউসুফ দুরু। তিনি একেবারে ঘরের বড়দের মতো দাদামশাইয়ের ভঙ্গিতে গল্প শোনান, যা শিশুদের খুব সহজেই আকর্ষণ করে। গল্পের তালিকায় রয়েছে তুরস্কের লোককথা দেদে কোরকুত ও কেলোগলান, লা ফন্টেইনের নীতিগল্প এবং আরব্য রজনীর বাছাই করা কাহিনি।

ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, অতিরিক্ত উত্তেজনাপূর্ণ কনটেন্ট শিশুদের চিন্তাশক্তি কমিয়ে দিচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে শিশুদের ভাবতে শেখানো এবং জীবনের শিক্ষা দেওয়াই তাদের লক্ষ্য। এ উদ্যোগকে আরও স্থায়ী করতে একটি সহায়ক বইও প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে তুরস্কের বিভিন্ন শহরে গল্প বলার প্রশিক্ষণ চালুর পরিকল্পনাও রয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories