Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইরানের সঙ্গে বাণিজ্য করলে আমেরিকাকে দিতে হবে ২৫% শুল্ক! ট্রাম্পের কার্যকলাপে দুশ্চিন্তায় মোদি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন। এই ঘোষণায় আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ভারতের জন্য বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ ইরান ভারতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত ইরানে প্রায় ১.২৪ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে। একই সময়ে ইরান থেকে ভারত প্রায় ০.৪৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। এর ফলে দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১.৬৮ বিলিয়ন ডলার। ভারত ইরানে চাল, চা, চিনি, ওষুধ এবং বৈদ্যুতিক যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য পাঠায়। অন্যদিকে ইরান থেকে ভারত শুকনো ফল, রাসায়নিক দ্রব্য আমদানি করে। ইরানের চাবাহার বন্দর ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দরের মাধ্যমে ভারত পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য করতে পারে। ভবিষ্যতে চাবাহার বন্দরে ভারতের প্রবেশ বন্ধ হয়েগেলে, বাণিজ্যিক দিক থেকে বিপাকে পড়বে ভারত। বিশেষজ্ঞদের মতে, নতুন এই মার্কিন শুল্ক নীতির প্রভাব শুধু ভারতের ওপর নয়, চিন, সংযুক্ত আরব আমিরশাহি ও তুরস্কের মতো দেশগুলোর ওপরও পড়তে পারে। এখন পরিস্থিতি মোকাবিলায় ভারত কী ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রয়েছে গোটা বিশ্বের।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories