Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

নিপা আতঙ্কে রাজ্য: আক্রান্ত সন্দেহে আরও দু’জন বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি

নিপা ভাইরাস ঘিরে রাজ্যে ফের উদ্বেগ বাড়ছে। বারাসাতে আক্রান্তদের সংস্পর্শে আসার পর আরও দু’জন অসুস্থ হয়ে পড়ায় তাদের বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, আক্রান্তদের ঘনিষ্ঠ যোগাযোগের কারণেই এই অসুস্থতা দেখা দিয়েছে। তবে কিছুটা স্বস্তির খবর হল, আক্রান্তদের কাছাকাছি থাকা পাঁচ জন স্বাস্থ্যকর্মীর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, মোট ৪৫ জনের নমুনা পরীক্ষা করার জন্য এইমস কল্যাণীতে পাঠানো হয়েছে।

এদিকে নিপায় আক্রান্ত দুই নার্সের অবস্থা এখনও আশঙ্কাজনক। একজন নার্স গভীর অচেতন অবস্থায় রয়েছেন, অন্যজন ভেন্টিলেশনে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, নদিয়ার কালীগঞ্জে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় তাদের সংক্রমণ হতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে এবং পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য আজ স্বাস্থ্য দফতরের একটি দল কালীগঞ্জে যাচ্ছে। আরও জানা গেছে, প্রথমে সংক্রমিত নার্সের সঙ্গে বারাসাত হাসপাতালে টানা দু’দিন রাতের ডিউটি করার সময় দ্বিতীয় নার্সের শরীরে ভাইরাস ছড়িয়ে থাকতে পারে বলে সন্দেহ।

চিকিৎসকদের মতে, নিপা ভাইরাসের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল এর কোনও নির্দিষ্ট প্রতিষেধক এখনও নেই। চিকিৎসকরা জানাচ্ছেন, কিছু ওষুধ পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হলেও কার্যকর চিকিৎসা হিসেবে কিছু প্রমাণিত হয়নি। মূলত উপসর্গ অনুযায়ী চিকিৎসা এবং আইসিইউ পর্যবেক্ষণই ভরসা। এই ভাইরাস দ্রুত শরীরে প্রভাব ফেলে এবং অল্প সময়ের মধ্যেই মস্তিষ্কে মারাত্মক ক্ষতি করতে পারে। রোগীর খিঁচুনি, শ্বাসকষ্ট, অচেতন হয়ে পড়া কিংবা হৃদযন্ত্রের জটিলতাও দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, নিপা ভাইরাস সাধারণত বাদুড়ের লালারস থেকে ছড়ালেও আক্রান্ত মানুষের শরীর থেকেও অন্যের মধ্যে সংক্রমণ হতে পারে। সাধারণ জ্বর, বমিভাব দিয়ে শুরু হলেও দ্রুত অবনতি হলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। কারণ এই রোগের মৃত্যুহার অত্যন্ত বেশি এবং সময়মতো চিকিৎসাই একমাত্র ভরসা।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories