Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিলো ‘হোয়াইট হাউস’! তবে কি যুদ্ধই অন্তিম পরিণীতি?

ইরানের বর্তমান অভ্যন্তরীণ অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছে তেহরান। ইরানের দাবি, আমেরিকা ও ইসরাইল ইচ্ছাকৃতভাবে দেশটির পরিস্থিতিকে অশান্ত করতে ‘ISIS’-এর মতো জঙ্গি গোষ্ঠীর সদস্যদের ভেতরে ঢুকতে সাহায্য করছে। মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল আবদোলরহিম মৌসাভি এই অভিযোগ প্রকাশ্যে আনেন। তিনি জানান, সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ব্যর্থ হওয়ার পর ওয়াশিংটন ও তেল আবিব সরাসরি হামলার বদলে ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করছে। এই জঙ্গিরা সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালাচ্ছে বলে তাঁর দাবি। একই দিনে ইরানের এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা স্বীকার করেন, গত দুই সপ্তাহের সংঘর্ষে প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। যদিও নিহতদের মধ্যে কতজন সাধারণ নাগরিক এবং কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য, তার বিস্তারিত হিসাব এখনও প্রকাশ করা হয়নি। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মৃতদের মধ্যে সাধারণ মানুষের সংখ্যাই বেশি।

ইরান সরকার এই বিপুল প্রাণহানির জন্য সরাসরি বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের দায়ী করেছে। জেনারেল মৌসাভি স্পষ্ট ভাষায় বলেন, ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার উপর কোনও আঘাত সহ্য করা হবে না। নিরাপত্তা বাহিনী সংযম দেখালেও বিদেশি উসকানিদাতাদের কোনও ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিমান হামলার হুমকি দিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, সব ধরনের সামরিক বিকল্প খোলা রাখা হয়েছে। একই সঙ্গে মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories