Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

গাজা যুদ্ধে শীর্ষ দুই নেতার মৃত্যুর পর, হামাসের নেতৃত্ব গঠনের জন্য হবে অভ্যন্তরীন নির্বাচন

দীর্ঘদিনের যুদ্ধ ও নেতৃত্ব সংকটের মধ্যে নিজেদের সংগঠন নতুন করে গুছিয়ে নিচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। গাজা যুদ্ধে শীর্ষ দুই নেতা ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর সংগঠনের ভেতরে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়। সোমবার সংগঠন সূত্র মারফত খবর পাওয়া গেছে, এমন সংকট জনক পরিস্থিতি কাটিয়ে উঠতেই অভ্যন্তরীণ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে হামাস। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের শুরুর দিকেই এই নির্বাচনী প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে গাজার বর্তমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে যেখানে পরিবেশ তুলনামূলক নিরাপদ ও অনুকূল হবে, সেখানেই ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনের মাধ্যমে সংগঠনের নতুন নেতৃত্ব ঠিক করা হবে।

নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে হামাস ৫০ সদস্যের একটি ‘শুরা কাউন্সিল’ গঠন করবে। প্রতি চার বছর অন্তর গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর এবং বিদেশে থাকা হামাসের তিনটি শাখা থেকে এই কাউন্সিলের সদস্য মনোনীত করা হয়। এমনকি ইসরাইলের কারাগারে বন্দি থাকা হামাস সদস্যরাও এই ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পান। এই শুরা কাউন্সিলই পরে ১৮ সদস্যের পলিটব্যুরো এবং সংগঠনের প্রধান নেতাকে নির্বাচন করে। বর্তমানে হামাস কাতারভিত্তিক একটি অন্তর্বর্তীকালীন কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। আসন্ন নির্বাচনে পলিটব্যুরোর প্রধান হিসেবে কয়েকজনের নাম আলোচনায় এসেছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন খলিল আল-হায়া। তিনি গাজার বাসিন্দা এবং যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হামাসের সামরিক শাখা ও শুরা কাউন্সিল, দুই পক্ষেরই সমর্থন তিনি পাচ্ছেন বলে জানা গেছে। অপর একটি আলোচিত নাম খালেদ মিশাল। তিনি ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত হামাসের প্রধান ছিলেন এবং বর্তমানে প্রবাস শাখার দায়িত্বে আছেন। এ ছাড়া সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন পশ্চিম তীরের নেতা জাহের জাবারিন এবং শুরা কাউন্সিলের প্রধান নিজার আওয়াদাল্লাহ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories