Saturday, September 5, 2026
28 C
Kolkata

কোরোনার পর এবার দুশ্চিন্তা বাড়াচ্ছে নিপা ভাইরাস, আক্রান্ত ১২০

রাজ্যের বিভিন্ন জেলায় নিপা ভাইরাস জ্বরে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতর সতর্কতামূলক নানা ব্যবস্থা নিতে শুরু করেছে। নিপা আক্রান্ত এবং সন্দেহভাজন রোগীদের হাসপাতালের বিশেষ কোয়ারেন্টাইন ওয়ার্ডে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। জানা গিয়েছে, ১১ জানুয়ারি কল্যাণীর এইমস-এর ভাইরাস রিসার্চ ও ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে পরীক্ষার সময় নিপা ভাইরাসের হদিস মেলে। আক্রান্ত ওই নার্সদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের দ্রুত চিহ্নিত করে কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, আক্রান্ত নার্সদের সংস্পর্শে আসা এক চিকিৎসক, দু’জন নার্স, একজন সাফাইকর্মী এবং একজন অ্যাম্বুলেন্স চালককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়াও, নিপা আক্রান্ত এক নার্স অসুস্থ অবস্থায় কাটোয়ায় কার কার সংস্পর্শে এসেছিলেন, তা খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি করে তাঁদের স্বাস্থ্যের উপর নজর রাখা হচ্ছে।

এদিকে, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকেও নতুন করে দু’জন স্বাস্থ্যকর্মীকে নিপা সন্দেহে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের মধ্যে একজন হাউস স্টাফ এবং অন্যজন নার্স। এই দু’জনই সেই নার্সের সংস্পর্শে এসেছিলেন, যাঁর শরীরে প্রথম নিপার উপসর্গ দেখা যায়। হাউস স্টাফকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যেখানে সংক্রামক রোগের বিশেষ চিকিৎসা ব্যবস্থা রয়েছে। অন্যদিকে, মেমারির বাসিন্দা ওই নার্সকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বারাসত জেলা হাসপাতালে কর্মরত আক্রান্ত দুই নার্স বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন। তাঁদের সংস্পর্শে আসা মোট ১২০ জনকে তিন সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই সকলের আরটি-পিসিআর পরীক্ষার জন্য রক্ত, মূত্র ও গলার সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে।

পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে আক্রান্ত নার্সের বাড়ি সিল করে আশপাশের এলাকা স্যানিটাইজ করা হয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতালের এমএসভিপি সঞ্জীব দাস জানিয়েছেন, স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে কেন্দ্রের ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে একটি বিশেষ আউটব্রেক রেসপন্স টিম গঠন করা হয়েছে, যাতে নিপা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories