Saturday, September 5, 2026
30 C
Kolkata

আইএসএল শুরুর আগে নতুন ইনভেস্টার আনতে চলেছে মোহামেডান, বিনিয়োগ মূল্য আনুমানিক ২০-২৫ কোটি

আইএসএল শুরুর আগে দল গঠনের কাজে নেমে পড়েছে মহামেডান স্পোর্টিং। কয়েকদিন আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল। এ বার প্রতিযোগিতা হবে সিঙ্গল-লিগ পদ্ধতিতে। লিগ শুরুর দিন ঘোষণা হলেও দল গঠন নিয়ে চিন্তায় ছিলেন সাদা-কালো সমর্থকেরা। তবে ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি সমর্থকদের আশ্বস্ত করেছেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ক্লাবের নতুন ইনভেস্টর প্রায় চূড়ান্ত। সব ঠিক থাকলে আগামী ২৫ জানুয়ারির মধ্যেই ইনভেস্টরের নাম ঘোষণা করা হবে।

খরচ কমানোর জন্য এ বার বিদেশি ফুটবলার ছাড়াই দল গড়ার পরিকল্পনা রয়েছে। নতুন ইনভেস্টরের কাছে ক্লাবের পক্ষ থেকে ২০ থেকে ২৫ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ কোটি টাকা খরচ হবে গত মরশুমের বকেয়া মেটাতে। বাকি টাকায় নতুন দল তৈরি হবে। কোচ হিসেবে থাকছেন মেহরাজউদ্দিন ওয়াডু। ভারতীয় ফুটবলারদের মধ্যে হীরা মণ্ডল, ইসরাফিল দেওয়ান এবং জুয়েল আহমেদকে ইতিমধ্যেই দলে নেওয়া হয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories