Saturday, September 5, 2026
30 C
Kolkata

হরিদ্বারে ‘অ-হিন্দুদের প্রবেশ নিষেধ’ সাইনবোর্ড ঘিরে নতুন বিতর্ক!

হরিদ্বারের বিখ্যাত তীর্থস্থান হর কি পৌরিতে সম্প্রতি ‘অ-হিন্দুদের প্রবেশ নিষেধ’ লেখা সাইনবোর্ড লাগানোকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। হর কি পৌরি সারা ভারতের মানুষের কাছেই অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী ও পর্যটক এখানে আসেন। গঙ্গার আরতি, কুম্ভ মেলা, অর্ধ কুম্ভ ও বৈশাখী উৎসবের জন্য এই ঘাটের বিশেষ গুরুত্ব রয়েছে। হর কি পৌরি হিন্দু ধর্মের সঙ্গে গভীরভাবে জড়িত। বিশ্বাস অনুযায়ী, এখানেই ব্রহ্মকুণ্ডে অমৃতের ফোঁটা পড়েছিল। বলা হয়, রাজা বিক্রমাদিত্য তার ভাই ভর্তৃহরির স্মরণে এই ঘাট নির্মাণ করেছিলেন। যদিও মূলত হিন্দুদের ধর্মীয় স্থান, তবুও এতদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসতেন।সম্প্রতি হর কি পৌরি ও আশপাশের ঘাটগুলির প্রবেশপথে ‘অ-হিন্দু নিষিদ্ধ এলাকা’ লেখা সাইনবোর্ড লাগিয়েছে গঙ্গা সভা নামক একটি সংগঠন। প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনও নতুন নির্দেশ দেওয়া হয়নি। গঙ্গা সভার দাবি, ১৯১৬ সালের হরিদ্বার পৌরি আইন অনুযায়ী এই এলাকা আগে থেকেই অ-হিন্দুদের জন্য নিষিদ্ধ।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories