Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

উত্তরপ্রদেশে নৃশংস খুনের অভিযোগ, বাংলায় কথা বলার কারনে প্রাণ গেল সিঙ্গুরের পরিযায়ী শ্রমিক সইদুল্লার !

বাংলা ভাষায় কথা বলাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে এক পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত যুবকের নাম শেখ সইদুল্লা (৩২)। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুর থানার গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দেওয়ানভেড়ি গ্রামের বাসিন্দা। পেশায় সোনার গয়নার কারিগর সইদুল্লা দীর্ঘদিন ধরে উত্তরপ্রদেশের অরাইয়া থানার এলাকায় একটি সোনার দোকানে কাজ করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, কাজের সুবাদে স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি উত্তরপ্রদেশেই ভাড়া বাড়িতে থাকতেন। সম্প্রতি নাগরিকত্ব সংক্রান্ত একটি শুনানির নোটিশ সইদুল্লা ও তার স্ত্রীর নামে গ্রামে পৌঁছায়। সেই কারণে স্ত্রী ও সন্তান দু’দিন আগে বাংলায় ফিরে আসেন। ১৭ জানুয়ারি তার স্ত্রীর শুনানি ছিল এবং ১৯ জানুয়ারি সইদুল্লার হাজিরা দেওয়ার কথা ছিল। সেই উদ্দেশ্যেই সইদুল্লার গ্রামে ফেরার কথা থাকলেও আর ফেরা হল না।গত ১৪ জানুয়ারি অরাইয়ার ভাড়া বাড়ি থেকে সইদুল্লার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তে খুনের ইঙ্গিত মেলে। শুক্রবার সকালে কড়া পুলিশি নিরাপত্তায় কফিনবন্দি দেহ সিঙ্গুরে তার বাড়িতে আনা হয়। মৃতদেহ পৌঁছনোর পর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।খবর পেয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন হরিপালের বিধায়ক করবী মান্না। তিনি বলেন, ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বহু বাঙালি শ্রমিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভাষা ও পরিচয়ের কারণে তাদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।নিহতের স্ত্রী আরমিনা বেগম জানান, স্বামীর সঙ্গে যোগাযোগ না হওয়ায় পরিচিত এক ব্যক্তির সঙ্গে কথা বললে সইদুল্লার মৃত্যুর খবর জানতে পারেন। তার অভিযোগ, বাংলায় কথা বলার কারণে সইদুল্লাকে বাংলাদেশি সন্দেহ করে দীর্ঘদিন ধরে হেনস্থা করা হচ্ছিল। পরিবারের লোকজন না থাকায় সুযোগ নিয়ে তাকে খুন করা হয়েছে।মৃতের বাবা শেখ আশরাফের কথায়, সংখ্যালঘু পরিচয়ের কারণেই তার ছেলেকে প্রাণ দিতে হয়েছে। এই ঘটনার পর ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার বিষয়ে পরিবারের অন্য সদস্যদের মধ্যেও গভীর আতঙ্ক তৈরি হয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories