Wednesday, October 21, 2026
29 C
Kolkata

জঙ্গিদের গুলিতে মৃত্যু কাশ্মীরের বিজেপি নেতা ওয়াসিম বারির, সাসপেন্ড নিরাপত্তার দায়িত্বে থাকা ১০ পুলিশকর্মী

এনবিটিভি ডেস্ক: এবার জঙ্গিদের গুলিতে মৃত্যু হল কাশ্মীরের এক বিজেপি নেতার। সেই সঙ্গে জঙ্গিদের গুলির শিকার হয়েছেন ওই নেতার বাবা ও ভাইও।

কাশ্মীর পুলিশ সূত্রে জানা যাচ্ছে বুধবার রাত ৯টা নাগাদ কাশ্মীরের বান্দিপোরার মুসলিমবাদে কয়েকজন জঙ্গি হামলা চালায় বিজেপির প্রাক্তণ জেলা সভাপতি ওয়াসিম বারির বাড়িতে। জঙ্গিদের এলোপাথারি গুলিতেই মৃত্যু হয় তাঁর। সেই সঙ্গেই মারা গিয়েছেন ওই বিজেপি নেতার বাবা বশির আহমেদ ও ভাই উমর। তিনজনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় যথেষ্ঠ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ মৃত ওয়াসিম বারির বাড়ি স্থানীয় থানার ঢিল ছোঁড়া দূরত্বেই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বিজেপি নেতা বাড়িতেই ছিলেন, তাঁর বাবা ও ভাই বাড়ির নীচে দোকানে। জঙ্গিরা আচমকাই ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে।

কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, এই ঘটনায় ১০ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। কারণ ওই পুলিশকর্মীরাই ওয়াসিম বারির নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সূত্রের খবর, হামলার সময় ওই পুলিশকর্মীরা ঘটনাস্থলের ধারেকাছেই ছিলেন না। ২০১৪ সালেও ওয়াসিম বারি ভোটে লড়েছিলেন নির্দল হয়ে। পড়ে তিনি বিজেপিতে যোগ দেন। বান্দিপোরার বিজেপি নেতা হিসেবে বেশ পরিচিত মুখ ছিলেন ওয়াসিম। তাঁর প্রাণ সংশয় থাকায় পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছিল কাশ্মীর পুলিশ। তবুও শেষরক্ষা হলনা।

যদিও, ওয়াসিম বারির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শোকজ্ঞাপণ করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। প্রধানমন্ত্রীর দফতরের (PMO) প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং রাতেই ট্যুইট করে জানান, কাশ্মীরের বিজেপি নেতার হত্যাকাণ্ডের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনিও এই ঘটনায় যথেষ্ঠ চিন্তিত।

Hot this week

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

Topics

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories