Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

রবিবার রাজাবাজারে হিউম্যান কেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হলো গণবিবাহ

রবিবার কলকাতার রাজাবাজারে এক বিশেষ গণবিবাহ মজলিস অনুষ্ঠিত হল। হিউম্যান কেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং হাজী রমজান আলী চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় এই প্রথম ‘ইজতেমাঈ বিবাহ গণবিবাহ অনুষ্ঠান–২০২৬’ আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মোট ১৮ জন মুসলিম যুবক-যুবতীর বিবাহ সম্পন্ন হয়।আয়োজকদের পক্ষ থেকে প্রতিটি বর-কনের জন্য প্রয়োজনীয় প্রায় সব দানসামগ্রীর ব্যবস্থা করা হয়েছিল। স্টিলের খাট, গদি, আলমারি, বিভিন্ন আসবাবপত্র, ফ্যান, গ্যাসের ওভেন সহ সংসার শুরুর জন্য দরকারি অনেক জিনিস উপহার দেওয়া হয়। পাশাপাশি বর ও কনের পরিবারের সদস্যদের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থাও ছিল।

হিউম্যান কেয়ার ট্রাস্টের সভাপতি উমর আওয়াইস জানান, ইসলামি রীতি মেনেই এই গণবিবাহের আয়োজন করা হয়েছে। পাত্র-পাত্রীর বেশিরভাগই সুন্দরবন, নামখানা ও আশপাশের এলাকার বাসিন্দা। নামখানার মাদারগঞ্জের বাসিন্দা আজিজুর রহমান বলেন, আর্থিক সমস্যার কারণে এই উদ্যোগ তাঁদের পরিবারের কাছে বড় সহায়তা হয়ে উঠেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমামে ঈদাইন কারী ফজলুর রহমান, বিধায়ক অশোক দেব, আনোয়ার হোসেন কাশেমি, সমাজসেবী সেখ আমজাদ আলি, মুফতি আমির আলি সহ বহু বিশিষ্ট ব্যক্তি। কারী ফজলুর রহমান ইসলামি মতে বিবাহের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories