Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

শুনানির নোটিশ পেয়ে উদ্বেগে প্রাণ গেল সাবির হোসেন

এসআইআর-এর নোটিশের আতঙ্কে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-১ ব্লকের ভগবানপুর গ্রামের বাসিন্দা সাবির হোসেন বেপারি মুম্বাইয়ে কর্মসূত্রে থাকতেন। সেখানে তিনি একটি জরির কারখানা চালাতেন। ওই কারখানার উপরেই তাঁর পরিবার এবং আরও ৭–৮ জন শ্রমিকের রুজি-রুটি নির্ভর করত। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে সাবির হোসেন বেপারি ও তাঁর স্ত্রী সালমা বিবির নামে বাড়িতে এসআইআর-এর নোটিশ আসে। তাঁদের দুটি ছোট সন্তান রয়েছে। নোটিশ পাওয়ার পর থেকেই সাবির গভীর চিন্তায় ভুগছিলেন। ভবিষ্যৎ নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

রবিবার সকালে মুম্বাইয়ে হঠাৎই সাবিরের বুকে তীব্র ব্যথা শুরু হয়। দ্রুত তাঁকে লোকমান্য তিলক মিউনিসিপাল হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়। এই খবর গ্রামে পৌঁছতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। রবিবার রাতেই বিমানে করে সাবিরের দেহ গ্রামে ফিরিয়ে আনা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। মথুরাপুরের সাংসদ বাপি হালদার অভিযোগ করেন, এসআইআর-এর নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। গোটা ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories