Saturday, September 5, 2026
30 C
Kolkata

উদ্বোধন হলো, হাল্যানের মওলানা আজাদ একাডেমির মহিলা ইবাদত খানা

শুক্রবার হাল্যানের মওলানা আজাদ একাডেমির মহিলা মহিলা ইবাদত খানার উদ্বোধন হয়। মরহুম শেখ আবদুল মুজিদ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহিলা ইবাদত খানার উদ্বোধন করেন শিক্ষানুরাগী নাসির উদ্দিন মল্লিক। তিনি বলেন, প্রতিষ্ঠানের উন্নতির জন্য যা কিছু প্রয়োজন তিনি সাধ্যমতো সহযোগিতা করবেন। পাশাপাশি অর্থের অভাবে কোনো ছাত্রছাত্রীর পড়াশোনা বন্ধ না হয়, সে দিকেও নজর দেওয়া হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্পাদক মুহাম্মদ ফারুক, সহ-সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষাবিদ আলহাজ্ব আব্দুল মালেক, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানসহ শিক্ষক ও পরিচালন সমিতির সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সম্পাদক ইমদাদুল করিম। এ দিন প্রায় ৩০০ ছাত্রছাত্রীকে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

বর্তমানে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বেড়েছে। কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিপণিবিতান, বিমানবন্দর ও বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেক নারী সময়মতো ইবাদত পালনে সমস্যায় পড়েন। এ প্রেক্ষাপটে পৃথক মহিলা ইবাদতখানা তাদের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করছে। বিশেষজ্ঞদের মতে, নারী ইবাদতখানা শুধু নামাজের স্থান নয়; এটি ধর্মীয় শিক্ষা, কোরআন শিক্ষা, নৈতিক উন্নয়ন এবং সামাজিক সচেতনতার কেন্দ্র হিসেবেও কাজ করতে পারে। গ্রাম ও শহর উভয় এলাকায় মসজিদ সংলগ্ন বা স্বতন্ত্র মহিলা ইবাদতখানা গড়ে উঠলে নারীদের ধর্মচর্চায় আগ্রহ বাড়বে। তবে অনেক স্থানে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় নারীরা সংকুচিত ও অনুপযুক্ত স্থানে ইবাদত করতে বাধ্য হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের দায়িত্বশীলদের উদ্যোগে পরিকল্পিতভাবে মহিলা ইবাদতখানা স্থাপন করা সময়ের দাবি। এতে নারীর ধর্মীয় স্বাধীনতা যেমন নিশ্চিত হবে, তেমনি সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধও আরও সুদৃঢ় হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories