Tuesday, October 20, 2026
28 C
Kolkata

জম্মুতে মেডিক্যাল কলেজ বন্ধ, ভবিষ্যৎ অনিশ্চিত ৫০ পড়ুয়ার

জম্মুতে শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অব মেডিক্যাল এক্সেলেন্স (SMVDIME)-এর স্বীকৃতি বাতিল হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন সেখানে ভর্তি হওয়া পড়ুয়ারা। ন্যাশনাল মেডিক্যাল কমিশন পরিকাঠামোগত ত্রুটির অভিযোগে ৭ জানুয়ারি কলেজটির স্বীকৃতি প্রত্যাহার করে। কিন্তু কলেজ বন্ধের ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগের বদলে কিছু হিন্দুত্ববাদী সংগঠনের উচ্ছ্বাস নতুন করে বিতর্ক তৈরি করেছে।

এই কলেজে ভর্তি ৫০ জন পড়ুয়ার মধ্যে ৪২ জন মুসলিম হওয়াকে ঘিরেই মূলত বিতর্ক দানা বাঁধে। কলেজের ভর্তি তালিকা বাতিল এবং ধর্মের ভিত্তিতে ভর্তি সীমাবদ্ধ করার দাবি তোলা হয়। এর জেরে পড়ুয়ারা কার্যত ভবিষ্যৎ নিয়ে দিশেহারা। অনেকেই বলেন, মেধার ভিত্তিতে ভর্তি হয়েও আজ তাঁদের পরিচয় প্রমাণের অবস্থায় দাঁড় করানো হয়েছে।

পড়ুয়াদের বক্তব্য, দীর্ঘদিন দেরিতে শুরু হওয়া শিক্ষাবর্ষের পর এবার আবার অনিশ্চয়তা নেমে এসেছে। কেউ ভর্তি ফি জোগাড় করতে জমি বিক্রি করেছেন, কেউ ঋণ নিয়েছেন। এখনও ফি ফেরত মেলেনি। মানসিক চাপের পাশাপাশি আর্থিক সংকটও বাড়ছে। পড়ুয়াদের একটাই দাবি—দ্রুত অন্য সরকারি মেডিক্যাল কলেজে তাঁদের স্থানান্তর করা হোক।

এই পরিস্থিতিকে শিক্ষাক্ষেত্রের সাম্প্রদায়িকীকরণ বলে মনে করছেন আইনজীবী ও সমাজকর্মীদের একাংশ। তাঁদের মতে, শিক্ষা ও মেধার জায়গায় ধর্ম টেনে আনা বিপজ্জনক দৃষ্টান্ত। রাজনৈতিক মহল থেকেও সমালোচনা হয়েছে। অনেকের প্রশ্ন, পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলে এই উচ্ছ্বাস কার জন্য এবং কেন?

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories