Saturday, September 5, 2026
30 C
Kolkata

ইসরাইলি হামলায় নিহত গাজার শিশু হিন্দ রজবের গল্প জায়গা পেল অস্কারের মঞ্চে

২০২৪ সালে গাজায় ইসরাইলি হামলায় নিহত পাঁচ বছর বয়সি ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের জীবনের গল্প এবার উঠে এসেছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় মঞ্চে। তার জীবনকে কেন্দ্র করে নির্মিত ডকু-ড্রামা চলচ্চিত্র ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’ ৯৮তম অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন ফরাসি-তিউনিশীয় পরিচালক কাউথার বেন হানিয়া।সিনেমাটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। ২০২৪ সালে গাজা শহর থেকে পরিবারের সঙ্গে পালানোর সময় ইসরাইলি ট্যাঙ্কের গোলায় আটকে পড়ে হিন্দ। তার চোখের সামনেই পরিবারের পাঁচ সদস্য নিহত হন। গুলিতে ঝাঁঝরা গাড়ির ভেতরে মৃত স্বজনদের মাঝে আটকে থেকে সে রেড ক্রিসেন্টের কাছে সাহায্যের জন্য ফোন করেছিল। সেই ভয়াবহ কল রেকর্ডিং এবং ঘটনার পুনর্নির্মাণই ছবিটির মূল শক্তি। হিন্দকে উদ্ধার করতে যাওয়া দুই অ্যাম্বুলেন্স কর্মীসহ তাকেও শেষ পর্যন্ত হত্যা করা হয়। মনোনয়ন পাওয়ার পর পরিচালক বলেন, যখন এই শিশুটির কণ্ঠ শোনার প্রয়োজন ছিল, তখন পৃথিবী তা শোনেনি। তিনি সেই কণ্ঠ বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চেয়েছেন। এর আগে ভেনিস চলচ্চিত্র উৎসবে ছবিটি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে করতালিতে ভাসে এবং গ্র্যান্ড জুরি পুরস্কার জেতে। ফরেনসিক তদন্তে প্রমাণ হয়েছে, ঘটনাস্থলে কেবল ইসরাইলি ট্যাঙ্কই ছিল। এই ঘটনার তদন্ত বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories