Saturday, September 5, 2026
28 C
Kolkata

সাম্ভালের বিচারক বদলি নিয়ে বিতর্ক: বিচারব্যবস্থা নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি, অভিযোগ কংগ্রেসের

উত্তরপ্রদেশের সাম্ভালে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বিভাংশু সুদীর বদলি নিয়ে তীব্র প্রশ্ন তুলল কংগ্রেস। দলের মিডিয়া ইনচার্জ পবন খেরা অভিযোগ করেছেন, বিজেপি পরিকল্পিতভাবে বিচারব্যবস্থার উপর নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে এবং তারই অংশ হিসেবে এই বদলি।

শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে খেরা বলেন, সাম্ভালে আইনজীবীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে এবং এই ঘটনার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। তাঁর দাবি, বিচারক সুদীর বদলি কোনও স্বাভাবিক প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং পুলিশি গুলিচালনার ঘটনায় এফআইআর করার নির্দেশ দেওয়ার ‘শাস্তি’ হিসেবেই তাঁকে সরানো হয়েছে।

উল্লেখ্য, সাম্ভালের হিংসার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে এফআইআর করার নির্দেশ দেওয়ার কয়েক দিনের মধ্যেই বিচারক সুদীর বদলি হয়। কংগ্রেসের অভিযোগ, এর আগেও গুজরাত ও দিল্লিতে বিজেপি-বিরোধী রায় দেওয়া বিচারকদের বদলি করা হয়েছে। এই প্রবণতা গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে বিপজ্জনক বলেই মন্তব্য করেছে কংগ্রেস।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories