Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

এসআইআর প্রক্রিয়ার মাঝেই শুরু মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষা,শিক্ষক ডিউটি নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যের মাদ্রাসা ও স্কুল শিক্ষা দফতরের

আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্যে শুরু হতে চলেছে দু’টি গুরুত্বপূর্ণ পরীক্ষা—মাদ্রাসা শিক্ষা পর্ষদের পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতির মধ্যেই প্রশাসনের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে শিক্ষক সংকট নিয়ে। কারণ, এই মুহূর্তে রাজ্যজুড়ে চলছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া, যেখানে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের বহু শিক্ষক যুক্ত রয়েছেন।

মাদ্রাসা শিক্ষা পর্ষদের পরীক্ষা শুরু হবে আগামী ২৯ জানুয়ারি এবং চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে, ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ১২ ফেব্রুয়ারি। প্রতিদিন পরীক্ষা চলবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত। স্কুলজীবনের প্রথম বড় এই পরীক্ষাকে ঘিরে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নির্ভর করছে।

কিন্তু ঠিক এই সময়েই এসআইআর শুনানির কাজ জোরকদমে চলায় পরীক্ষাকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বহু শিক্ষক বর্তমানে ভোটার তালিকা সংশোধনের কাজে ব্যস্ত থাকায় পরীক্ষার দিনে কেন্দ্র পরিচালনায় সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।

এই পরিস্থিতি সামাল দিতে রাজ্যের মাদ্রাসা ও স্কুল শিক্ষা দফতর প্রতিটি জেলার জেলা শাসকদের চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে পরীক্ষার দিনগুলিতে এসআইআর সংক্রান্ত ডিউটির সময়সূচি পরিবর্তন করে শিক্ষকদের পরীক্ষাকেন্দ্রের কাজে ছাড়পত্র দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানানো হয়েছে যাতে পরীক্ষার সময় কোনওভাবেই প্রশাসনিক কাজের চাপ শিক্ষাব্যবস্থার উপর না পড়ে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories