Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

বিভাজনের রাজনীতিতে গণতন্ত্র বজায় রাখতে মরিয়া বামেরা!

৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার রাজ্যজুড়ে বামপন্থী দলের পক্ষ থেকে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। দেশের সংবিধান, গণতান্ত্রিক ব্যবস্থা, ধর্মনিরপেক্ষ চেতনা এবং জাতীয় সংহতি রক্ষার বার্তা নিয়ে এই অনুষ্ঠানে অংশ নেন বামফ্রন্টের নেতা-কর্মীরা। বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন, অঙ্গীকার পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয় বলে জানা গিয়েছে।

কলকাতার এন্টালি এলাকায় বামফ্রন্টের উদ্যোগে একটি প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি সংবিধানের আদর্শ রক্ষার শপথ নেওয়া হয়। উপস্থিত ছিলেন বামফ্রন্টের সভাপতি বিমান বসু, সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, প্রবীণ নেতা সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার এবং আরএসপি, সিপিআই, ফরোয়ার্ড ব্লক ও অন্যান্য বামদলের নেতৃত্ব।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিমান বসু বলেন, দেশের অখণ্ডতা ও গণতন্ত্র বজায় রাখতে হলে মানুষের মধ্যে ঐক্য ও সহাবস্থানের মনোভাব জোরদার করা দরকার। কেবল আনুষ্ঠানিক অঙ্গীকার যথেষ্ট নয়, সংবিধানের মূল্যবোধকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। তিনি বলেন, সমাজে বিভাজনের রাজনীতি দূর করে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এখন সবচেয়ে জরুরি।

অন্যদিকে, মহম্মদ সেলিম বলেন, ভারতের সংবিধান জনগণের ইচ্ছার প্রতিফলন। সেই কারণেই এতে নাগরিকদের অধিকার ও সমতার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। কিন্তু বর্তমানে বিভিন্নভাবে এই অধিকার সীমিত করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ তোলেন। তার দাবি, ধর্মকে সামনে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করা হচ্ছে এবং ভোটাধিকার নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে সংবিধান রক্ষার লড়াই আরও শক্তিশালী করা প্রয়োজন বলে তিনি জানান।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories