Saturday, September 5, 2026
28 C
Kolkata

“ফর্ম-৭-এর অপব্যবহার করছে বিজেপি!” নির্বাচন কমিশনকে চিঠি বিরোধী রাজনৈতিক দলগুলির

অসমে SIR প্রক্রিয়াকে ঘিরে রাজ্যে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের মতোই অসমেও ফর্ম-৭ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক হইচই। বিরোধী দলগুলির অভিযোগ, বিজেপি এই ফর্ম-৭ ব্যবহার করে মুসলিম ভোটারদের হয়রানি করছে এবং পরিকল্পিতভাবে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। এই অভিযোগকে সামনে রেখে রাজ্যের একাধিক বিরোধী দল নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন জানিয়েছে। তাদের দাবি, SIR প্রক্রিয়ার নামে কোনও যোগ্য নাগরিকের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। বিরোধীদের আরও অভিযোগ, বিজেপির কিছু এজেন্ট প্রকৃত নাগরিকদের বিরুদ্ধে অযথা আপত্তি জানিয়ে ফর্ম-৭-এর অপব্যবহার করছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করেই এই কাজ করা হচ্ছে বলে দাবি। এছাড়াও বিরোধীদের বক্তব্য, ভোটারদের দাবি ও আপত্তি জমা দেওয়ার জন্য এবং সেগুলির নিষ্পত্তির জন্য ২ ফেব্রুয়ারি পর্যন্ত যে সময়সীমা দেওয়া হয়েছে, তা অত্যন্ত কম। এতে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন বলেও তারা অভিযোগ করেছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories