Sunday, June 7, 2026
35 C
Kolkata

কনটেন্টমেন্ট জোনে বিশেষ সতর্কতা,বাড়তি নজরদারি নদীয়া প্রশাসনের

নাজমুল সর্দার,এনবিটিভি,নদীয়া : গোটা রাজ্য জুড়ে অতিমাত্রায় করোনা পজিটিভ ধরা পড়ায় নতুনভাবে কনটেন্টমেন্টজোন চিহ্নিত করা হয়েছে। নদীয়া জেলার বিভিন্ন এলাকা ভাগ হয়েছে কনটেন্টমেন্ট জোন হিসাবে । নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া কনটেন্টমেন্ট জোনে। হরিপুর গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে এলেন শান্তিপুর ব্লকের বিডিও সুমন দেবনাথ এবং শান্তিপুর থানার ওসি সুমন দাস।

কনটেন্টমেন্ট জোনে সাধারণ মানুষজনের কি অবস্থা , কিভাবে নিয়ম পালন করবেন সে বিষয়েও তাদের অবগত করা হয় প্রশাসনের তরফ থেকে। রায়পাড়া এলাকার বাসিন্দারা যাতে বাড়ির বাইরে না বের হয় এবং সেই এলাকায় যেন বাইরের মানুষ প্রবেশ না করতে পারে সে কারণে রাস্তার সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। স্থায়ীভাবে বসানো হয়েছে পুলিশ ক্যাম্প।রায়পাড়া এলাকার বাসিন্দারা যাতে ঠিকমত পানীয় জল এবং খাদ্য যোগান পান সেই ব্যবস্থাও করে রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে।

শান্তিপুর ব্লকের বিডিও সুমন দেবনাথ বলেন, তদারকি চলছে যাতে সাধারণ মানুষের কোন অসুবিধা না হয়। বর্তমানে জরুরী পরিস্থিতি চলছে। এই সময়টা সঠিক নিয়ম পালন করে চলতে হবে।সেই কারণেই সকলকে অবগত করা হচ্ছে যাতে তারা সামাজিক নিয়ম রীতি মেনেই চলাফেরা করেন।জেলায় বিভিন্ন ব্লকের কনটেনমেন্ট জোনগুলিতেও একই ছবি উঠে এসেছে।

Hot this week

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

Topics

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Related Articles

Popular Categories