Saturday, September 5, 2026
28 C
Kolkata

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটে সমর্থন নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মোদী সরকারের বিরুদ্ধে আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন শ্রমিক সংগঠন। তবে এই ধর্মঘটের বিরোধিতায় আবারও কড়া অবস্থান নিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি। মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, তিনি ধর্মঘটের বিরুদ্ধে এবং রাজ্যে ধর্মঘট করতে দেওয়া হবে না। মমতা ব্যানার্জির এই ঘোষণা এমন এক সময়ে এল, যখন তিনি এসআইআর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে আগামী দিনে নয়াদিল্লিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তা সত্ত্বেও ধর্মঘটের প্রশ্নে তিনি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের অবস্থানকে সমর্থন করলেন না। নবান্নে এক বণিকসভার প্রতিনিধির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আমি ধর্মঘটের বিরুদ্ধে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা ধর্মঘট করতে দেব না।” এদিকে ১২ ফেব্রুয়ারির সাধারণ ধর্মঘটের মূল কারণ হিসেবে শ্রম কোড, বিমা আইন, কৃষি বিরোধী বীজ বিল-সহ একাধিক কেন্দ্রীয় নীতির বিরোধিতা করা হচ্ছে। যদিও পশ্চিমবঙ্গে পরীক্ষার কারণে এই দিনে শুধু শিল্পক্ষেত্রে সীমিত ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণপরিবহণকে ধর্মঘটের বাইরে রাখা হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর কড়া অবস্থানের মধ্যেও রাজ্যের শ্রমিক আন্দোলন থেমে নেই। সম্প্রতি গিগ শ্রমিকরা কলকাতা ও শিলিগুড়িতে কাজ বন্ধ করে আন্দোলনে শামিল হন। আলিপুরদুয়ারে চা শ্রমিকরা বকেয়া মজুরির দাবিতে অবস্থান বিক্ষোভ চালান। ফলে রাজ্যে ধর্মঘট নিষিদ্ধ থাকলেও শ্রমজীবী মানুষের আন্দোলন যে পুরোপুরি বন্ধ হয়নি, তা স্পষ্ট।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories