Saturday, September 5, 2026
28 C
Kolkata

এসআইআর ইস্যুতে কলকাতার রাজপথে রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের প্রতিবাদি র‍্যালি

রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার বিরোধিতায় মঙ্গলবার পথে নামল পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দ। সংগঠনের ডাকে এ দিন রাজা বাজার মোড় থেকে ধর্মতলা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সেই মিছিলে সহস্রাধিক মানুষ অংশ নেন। হাতে প্ল্যাকার্ড এবং স্লোগান তুলে তারা এসআইআর-এর নামে যে হেনস্থা হচ্ছে তা বন্ধের দাবি জানান।মিছিল শেষে ধর্মতলায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন রাজ্য জমিয়তের সভাপতি ও রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকার প্রয়োজনীয়তা নিয়ে তাদের কোনও আপত্তি নেই। কিন্তু প্রশ্ন উঠছে, ২০২৫ সালের জানুয়ারিতে ভোটার তালিকা একবার সংশোধনের পর আবার কেন এত তড়িঘড়ি এই প্রক্রিয়া চালানো হচ্ছে। এর পেছনে আসল উদ্দেশ্য কী, তা নিয়েই সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে।সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় ধরে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে কখনও নাগরিকত্বের কাগজ দেখানোর বাধ্যবাধকতা ছিল না। অথচ এখন যেভাবে ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে, তা সংবিধান স্বীকৃত গোপনীয়তার অধিকারের পরিপন্থী বলে দাবি করা হয়।জমিয়তের অভিযোগ, খসড়া ভোটার তালিকায় নাম থাকার পরেও আধুনিক প্রযুক্তির অজুহাতে রাজ্যের বিপুল সংখ্যক মানুষকে নোটিশ পাঠানো হয়েছে। বাবা-মায়ের বয়সের ব্যবধান বা একই পরিবারের সদস্যদের নামের বানানে সামান্য অমিলের মতো তুচ্ছ বিষয়কে ‘যৌক্তিক অসংগতি’ বলে দেখানো হচ্ছে। এসব শর্ত সাধারণ মানুষের কাছে অসম্মানজনক এবং বিভ্রান্তিকর বলেও সংগঠনের দাবি।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories