Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

কায়রো বইমেলায় নজর কড়লো আল-আজহার প্যাভিলিয়নে প্রদর্শিত পবিত্র কুরআন শরীফ

মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক বইমেলায় এবার গোটা জগতের নজর কেড়েছে আল-আজহার প্যাভিলিয়নে প্রদর্শিত পবিত্র কুরআন শরীফ। দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই অনন্য গ্রন্থটি দেখার জন্য। এটি শুধু ধর্মীয় মূল্যেই নয়, শিল্প ও প্রযুক্তির দিক থেকেও সবার নজর কেড়েছে।

এই বিশেষ কুরআনটি উপহার দিয়েছে মিশরের আল-মাকানজ ইসলামিক সোসাইটি। দীর্ঘ প্রায় দুই দশকের গবেষণা ও পরিশ্রমের মাধ্যমে এটি প্রস্তুত করা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে বিখ্যাত ক্যালিগ্রাফার মোহাম্মদ জাফর বেগের হাতে লেখা নকশা, যিনি নাসখ লেখনীর জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। আধুনিক ডিজিটাল পদ্ধতির সাহায্যে তার লেখার ধরন নতুনভাবে সাজানো হয়েছে, যাতে আগের সৌন্দর্য অটুট থাকে।কুরআনের প্রতিটি পাতায় পুরনো ইসলামি শাসনামলের জ্যামিতিক নকশা ও অলংকরণ দেখা যাচ্ছে, যা দর্শকদের ইতিহাসের গভীরে নিয়ে যাচ্ছে। বইটি দীর্ঘদিন সংরক্ষণের জন্য উন্নতমানের তুলার তৈরি কাগজ ব্যবহার করা হয়েছে। শক্ত চামড়ার বাঁধাই এবং সোনালি কাজ একে আরও আকর্ষণীয় করে তুলেছে। ২৩ জানুয়ারি শুরু হওয়া এই বইমেলায় বিশ্বের ৮৩টি দেশের প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories