Saturday, September 5, 2026
28 C
Kolkata

আমেরিকার সন্ত্রাসে ভীত-সন্ত্রস্ত ইরানের জনজীবন

আমেরিকার অত্যাচারে চাপা উৎকণ্ঠের মধ্যে দিন কাটাচ্ছে ইরানের অসহায় নাগরিক। দেশটির মানুষ প্রতিদিন রাত নামলেই আতঙ্কে থাকে, কখন যে আকাশ কেঁপে উঠবে, সেই ভয়ে ঘুম হারাম হয়ে গেছে অনেকের। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা জানুয়ারি থেকে ধীরে ধীরে তেহরান ছাড়িয়ে অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে। এই ভয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্যে।

বর্তমান পরিস্থিতি ইরানের জন্য আরও জটিল হয়ে উঠেছে অতীতের ক্ষত নিয়ে। গত বছরের ডিসেম্বরের বিক্ষোভে বহু মানুষ নিহত হন, যার রেশ এখনো কাটেনি। তার ওপর যুদ্ধের সম্ভাবনা নতুন করে আতঙ্ক তৈরি করেছে। তেহরানের বাসিন্দা মধ্যবয়সী প্রকৌশলী মিলাদ জানান, প্রতিদিন রাতেই পরিবার নিয়ে দুশ্চিন্তায় কাটে। অনেকেই ঘরের জানালায় বাড়তি সুরক্ষা দিচ্ছেন, আগেভাগেই খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ জমিয়ে রাখছেন। গত বছরের ইসরাইলি হামলার অভিজ্ঞতা মানুষকে আরও সতর্ক করে তুলেছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories