Thursday, July 23, 2026
26.4 C
Kolkata

জেল থেকে ফিরেই দায়িত্ব! বিধানসভা কমিটিতে জায়গা পেলেন পার্থ চ্যাটার্জি

রাজ্যের শিক্ষা নিয়োগ কেলেঙ্কারিতে নাম জড়ানো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে আবারও বিধানসভার একটি গুরুত্বপূর্ণ কমিটিতে রাখা হয়েছে বলে জানা যায়। জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পর তাকে বিধানসভার গ্রন্থাগার কমিটির সদস্য করা হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ। তার এবং তার ঘনিষ্ঠ এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছিল। সেই ঘটনার পর তাকে মন্ত্রিসভা থেকে সরানো হয়। দল থেকেও সাময়িক বরখাস্ত করা হয়েছিল বলে জানানো হয়েছিল। তবে বিধায়ক পদ তিনি ছাড়েননি।

এবার তাকে শুধু গ্রন্থাগার কমিটিই নয়, আবাসন, অগ্নিনির্বাপণ ও বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতেও জায়গা দেওয়া হয়েছে। ফলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, নির্বাচনের আগে তাকে ধীরে ধীরে সক্রিয় রাজনীতিতে ফেরানোরই ইঙ্গিত দিচ্ছে শাসকদল।

এর আগেও একই ধরনের নজির রয়েছে। জেলে থাকা বা তদন্তের মুখে পড়া একাধিক নেতা জামিনে মুক্ত হয়ে আবার দলের দায়িত্ব পেয়েছেন। সেই তালিকায় পার্থ চ্যাটার্জির নাম যুক্ত হওয়ায় বিরোধীরা প্রশ্ন তুলেছে, দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও কেন এমন সুযোগ দেওয়া হচ্ছে।

জামিনে মুক্তির পর পার্থ নিজে বিধানসভার কাজে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি স্পিকারের কাছে চিঠিও পাঠান। তারপরই তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। যদিও এই কমিটিগুলির মেয়াদ বর্তমান বিধানসভার সঙ্গেই শেষ হবে, তবুও এই পদক্ষেপকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

Hot this week

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

‘ইতিহাস সব মনে রাখবে’, নিট আন্দোলনে ছাত্রদের পাশে নাসিরুদ্দিন শাহ

নিট পরীক্ষা নিয়ে অনিয়ম, প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র...

Topics

‘ওর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই লড়ুন’ নাম না করে অভিষেককে শুভেন্দুর কটাক্ষ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক...

Related Articles

Popular Categories