Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

২০২৫-২৬ নিট পিজি পরীক্ষার কাট-অফ নম্বর কমানোয়, কেন্দ্র সরকারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট

নিট পিজি ২০২৫-২৬ পরীক্ষার যোগ্যতা নির্ধারণের কাট-অফ নম্বর অনেকটাই কমানো নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। এই মামলার শুনানিতে বুধবার কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষের কাছে জবাব চেয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি পি এস নরসিংহ এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ এই বিষয়ে কেন্দ্র, ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস) ও ন্যাশনাল মেডিক্যাল কমিশনকে নোটিস পাঠিয়েছে। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে।

দেশজুড়ে প্রায় ১৮ হাজারের বেশি স্নাতকোত্তর মেডিক্যাল আসন ফাঁকা থাকায় এনবিইএমএস নিট পিজির যোগ্যতা নম্বরের নিয়মে বড় পরিবর্তন আনে। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে আগের ৪০ শতাংশের বদলে কাট-অফ একেবারে শূন্য করা হয়েছে। ফলে খুব কম নম্বর পাওয়া পরীক্ষার্থীরাও তৃতীয় দফার কাউন্সেলিংয়ে বসার সুযোগ পাচ্ছেন। সাধারণ শ্রেণির জন্যও যোগ্যতা নম্বর অনেকটা কমানো হয়েছে। আবেদনকারীদের দাবি, চিকিৎসা শিক্ষা কোনও ব্যবসা নয় এবং এর মান বজায় রাখা কর্তৃপক্ষের দায়িত্ব। এই সিদ্ধান্তে চিকিৎসক মহলের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories