Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্তর ২৪ পরগনায় ফর্ম-৭ ব্যবহার করে মুসলিমদের নাম কাটার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকে ভোটার তালিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, ফর্ম-৭ ব্যবহার করে কয়েকজন মুসলিম ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর আগে বনগাঁ ব্লকেও একই ধরনের ঘটনার খবর পাওয়া গিয়েছিল। বৃহস্পতিবার এই বিষয়টি সামনে আসতেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নাইগাছি এলাকার ১৪৮ নম্বর বুথে কয়েকজন জীবিত ভোটারকে মৃত দেখিয়ে ফর্ম জমা দেওয়া হয়েছে। জানা যাচ্ছে একজন বিজেপি কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা সকলেই সুস্থ ও জীবিত বলে দাবি করা হয়েছে। যদিও বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পুরো বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে খোঁজখবর শুরু হয়েছে বলে জানা গেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories