Tuesday, July 21, 2026
29.6 C
Kolkata

জেনেনিন, ২০২৬ সালে বিশ্বের নানান প্রান্তে রোজার সময়সীমার পূর্ণাঙ্গ চিত্র

জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, আগামী বছর ২০২৬ সালে পবিত্র রমযান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। দিন ছোট থাকার কারণে বিশ্বের বেশিরভাগ দেশে রোজার সময় মাঝারি পর্যায়ের হবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবারের রোজা খুব বেশি দীর্ঘ হবে না। ধারণা করা হচ্ছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমানের মতো উপসাগরীয় অঞ্চলে প্রতিদিন রোজার সময় প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকবে।আফ্রিকার দেশ মিশরের রাজধানী কায়রোতে রমযানের শুরুতে রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪০ মিনিট। মাসের শেষ দিকে ধীরে ধীরে তা বাড়লেও ১৩ ঘণ্টার কাছাকাছিই থাকবে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে সব দেশে রোজার সময় এক রকম হবে না। যেসব দেশ বিষুবরেখার কাছাকাছি অবস্থিত, সেখানে দিন ও রাত প্রায় সমান হওয়ায় রোজার সময়েও তেমন পার্থক্য দেখা যাবে না। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ দিকে অবস্থিত দেশগুলোতে দিনের দৈর্ঘ্য বেশি বা কম হতে পারে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে রমযানের শুরুতে রোজা হবে প্রায় সাড়ে ১২ ঘণ্টা, যা মার্চ মাসে গিয়ে ১৩ ঘণ্টার বেশি হতে পারে।ইউরোপের ব্রিটেন, জার্মানি ও স্ক্যান্ডিনেভীয় দেশগুলোতে অক্ষাংশ বেশি হওয়ায় রোজার সময় মধ্যপ্রাচ্যের তুলনায় কিছুটা দীর্ঘ হবে। রাশিয়া, গ্রিনল্যান্ড বা আইসল্যান্ডের মতো উত্তরাঞ্চলীয় দেশে অতীতে খুব দীর্ঘ রোজা পালন করতে হলেও ২০২৬ সালে তা তুলনামূলক সহজ হবে।

Hot this week

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

Topics

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

জনসমাগমের আকার বুঝতে ব্যর্থ প্রশাসন, দিল্লির আন্দোলনে এবার মোদির পদত্যাগেরও দাবি

দিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকা সংসদ অভিযান ঘিরে সোমবার...

লোকসভায় মোদিকে ঘিরে বিরোধীদের তোপ, ‘চাঁদা চোর’ স্লোগানে উত্তাল সংসদ

সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই তুমুল হট্টগোলের জেরে কার্যত...

Related Articles

Popular Categories