Saturday, September 5, 2026
28 C
Kolkata

হেট স্পিচ ও ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ চেয়ে হাইকোর্টে চিঠি

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একাধিক মন্তব্য ও কর্মকাণ্ডকে ঘিরে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের ৪৩ জন বিশিষ্ট নাগরিক। লেখক, শিক্ষাবিদ, প্রাক্তন আমলা, অবসরপ্রাপ্ত বিচারপতি, সাংবাদিক ও সমাজকর্মীদের সই করা এই চিঠিতে আদালতের কাছে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে।

চিঠিতে অভিযোগ করা হয়েছে, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বাঙালি-মুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে এমন মন্তব্য করেছেন, যা ঘৃণাত্মক ভাষণের মধ্যে পড়ে। আবেদনকারীদের দাবি, এই ধরনের বক্তব্য সংবিধানের ১৪ ও ২১ অনুচ্ছেদ লঙ্ঘন করে এবং ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ভ্রাতৃত্ববোধকে আঘাত করে।

পাশাপাশি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ, বিজেপি কর্মীদের আপত্তি দাখিলের নির্দেশ দেওয়ার কথা তিনি প্রকাশ্যে বলেছেন, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

আবেদনকারীদের মতে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ও ভূমিকা সাংবিধানিক শপথের পরিপন্থী। যেহেতু অভিযোগের কেন্দ্রে রয়েছেন রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তাই, তাই প্রশাসনিক ব্যবস্থার ওপর ভরসা না করে আদালতের হস্তক্ষেপই প্রয়োজন বলে দাবি তাঁদের।

চিঠিতে সুপ্রিম কোর্টের একাধিক রায়ের উল্লেখ করে বলা হয়েছে, ঘৃণাত্মক বক্তব্যের ক্ষেত্রে অভিযুক্ত যত উচ্চপদস্থই হোন না কেন, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক। এই পরিস্থিতিতে গৌহাটি হাইকোর্টের দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন আবেদনকারীরা।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories