Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের মর্মান্তিক মৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন মালদার এক পরিযায়ী শ্রমিক। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কালিয়াচক-১ ব্লকের জালালপুর অঞ্চলের ধারারা গ্রামে। বৃহস্পতিবার কফিনবন্দী দেহ গ্রামে নিয়ে আসা হয় বলে জানা গিয়েছে।

মৃতের নাম বাহাউদ্দিন, বয়স প্রায় ৫২ বছর। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তার সংসার। বড় মেয়ের বিয়ে হলেও ছোট দুই সন্তানের পড়াশোনা ও সংসারের সব খরচের দায়িত্ব ছিল তার কাঁধে। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। সংসার চালানো কঠিন হয়ে পড়ায় প্রায় সাত মাস আগে কাজের খোঁজে মুম্বইয়ে যান তিনি। সেখানে একটি নির্মাণ সংস্থায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার একটি বহুতল ভবনে কাজ করার সময় আচমকাই দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রয়োজনীয় কাগজপত্রের কাজ শেষ করে বৃহস্পতিবার তার মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনা হয়।

হঠাৎ করে পরিবারের এই বিপর্যয়ে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সকলে। কীভাবে সংসার চলবে, সন্তানদের পড়াশোনা কীভাবে হবে, এই প্রশ্নই এখন উঠছে সবার মধ্যে। স্থানীয়দের অভিযোগ, ভিনরাজ্যে কাজ করতে গিয়ে অনেক শ্রমিক প্রাণ হারালেও তাদের পরিবারের পাশে প্রশাসন সবসময় দাঁড়ায় না। এদিন সমাজসেবী কুরবান সেখ পরিবারটির সঙ্গে দেখা করে সমবেদনা জানান। তিনি জানান, মৃতের ছোট মেয়ের পড়াশোনার সমস্ত দায়িত্ব ব্যক্তিগত ভাবে নেবেন। পাশাপাশি আর্থিক সাহায্যও দেন বলে জানা গিয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories