Saturday, September 5, 2026
30 C
Kolkata

বেতন বৃদ্ধির দাবিতে পার্শ্বশিক্ষকদের বিকাশ ভবন অভিযান, এখনো নিশ্চুপ মুখ্যমন্ত্রী

রাজ্য বাজেটে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের মাসিক ভাতা এক হাজার টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। তবে এই সিদ্ধান্তে খুশি নন পার্শ্বশিক্ষকরা। তাঁদের দাবি, বর্তমান বাজারদরে প্রতিনিয়ত মূল্য বৃদ্ধির সময়, এই সামান্য বেতন বৃদ্ধি যথেষ্ট নয়। সেই দাবিতে মঙ্গলবার সল্টলেকের বিকাশ ভবনের উদ্দেশে পদযাত্রা করেন, পার্শ্বশিক্ষকরা। মিছিল পিএনবি মোড়ে পৌঁছলে পুলিশ বাধা দেয়। ব্যারিকেড বসিয়ে এগোনোর পথ রোধ করা হয়। এরপর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলেও জানা যায়। বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন এবং দ্রুত দাবি পূরণের আহ্বান জানান।

শিক্ষাকর্মীদের বক্তব্য, বহু বছর ধরে তাঁদের পারিশ্রমিক বাড়েনি। ২০১৮ সালের পর থেকে ভাতা প্রায় অপরিবর্তিত ছিল। বর্তমানে প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষকদের ভাতা ১০ হাজার থেকে বেড়ে ১১ হাজার টাকা করা হচ্ছে। উচ্চ প্রাথমিক স্তরে তা ১৪ হাজার থেকে ১৫ হাজার টাকা হবে। শিক্ষাবন্ধুদের ক্ষেত্রেও ৮ হাজার থেকে ৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, কর্মরত অবস্থায় ৬০ বছরের আগে মৃত্যু হলে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে। এ খাতে আগামী অর্থবর্ষে ১১০ কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়েছে।তবুও আন্দোলনকারীদের মতে, এই বৃদ্ধি তাঁদের দীর্ঘদিনের সমস্যার সমাধান নয়। শর্টকার্ট দাবি পূরণ না করলে আন্দোলন আরও তীব্র হবে বলে জানিয়েছেন পার্শ্বশিক্ষকরা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories