Saturday, March 7, 2026
22.7 C
Kolkata

নিজের তৈরি করা কলেজেই দাফন হলেন সৈয়দ আবদুর রাজ্জাক, শোকের ছায়া এলাকা জুড়ে

খড়গ্রামে সুমধুর স্মৃতিটুকু রেখে দিয়ে শেষ বিদায় নিলেন বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী সৈয়দ আবদুর রাজ্জাককে। জীবনের বড় একটি সময় তিনি এলাকার শিক্ষা ও সমাজ উন্নয়নে ব্যয় করেছিলেন। বুধবার দুপুরে নগর এএম উচ্চ বিদ্যালয়ের মাঠে তাঁর জানাজা হয়। এরপর বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে তাঁকে সমাহিত করা হয় নগর কলেজ চত্বরে, যে প্রতিষ্ঠান গড়ে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন। এদিন মহম্মদপুরে তাঁর বাড়ি থেকে নগর কলেজ পর্যন্ত দীর্ঘ শোকযাত্রা বের হয়। হাজার হাজার মানুষ সেই মিছিলে অংশ নেন। অনেকের চোখে ছিল জল, কণ্ঠে ছিল শোকের ছাপ। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।

খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত বলেন, রাজ্জাক সাহেব ছিলেন এলাকার মানুষের পথপ্রদর্শক। তিনি শিক্ষার আলো ছড়িয়ে বহু মানুষকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। সিপিআই জেলা সম্পাদক মোস্তফা রহমান জানান, সৎ ও আদর্শনিষ্ঠ মানুষ হিসেবে তিনি সবার কাছে সম্মানিত ছিলেন। তাঁর চলে যাওয়া জেলার জন্য বড় ক্ষতি। মঙ্গলবার কলকাতায় তাঁর মৃত্যু হয়। স্ত্রী, তিন ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরা সৈয়দ আবদুর রাজ্জাককের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে। তাঁর প্রয়াণে সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories