Saturday, September 5, 2026
28 C
Kolkata

৩০০ জন হাজী ও হবু হজযাত্রীর উপস্থিতিতে মুন্সিডাঙা সরদার পাড়ায় হজ প্রশিক্ষণ ও দোয়ার মজলিশ

হাওড়ার মুন্সিডাঙা সরদার পাড়ায় সম্প্রতি হজ সংক্রান্ত একটি প্রশিক্ষণ শিবির ও দোয়ার আয়োজন করা হয়। স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৩০০ জন আগ্রহী হজযাত্রী অংশগ্রহণ করেন। ক্বারী শেখ সামাউন পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন।

অনুষ্ঠানে হজের বিভিন্ন ধাপ ও করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উনসানি সিদ্দিকীয়া খাদেমুল হাজী সেবা সমিতির প্রতিনিধিরা হজ ও উমরাহ পালনের নিয়ম, মদিনায় অবস্থান, সাফা-মারওয়া সাঈ, মীনা, আরাফাত ও মুজদালিফার কার্যক্রম, শয়তানকে পাথর নিক্ষেপ এবং বিদায়ী তাওয়াফ সম্পর্কে পরিষ্কার ধারণা দেন। পাশাপাশি যাতায়াত ও থাকার ব্যবস্থাসহ প্রয়োজনীয় প্রস্তুতির কথাও তুলে ধরা হয়। সবশেষে মাওলানা মুফতি শেখ জাকারিয়া বিশেষ দোয়া পরিচালনা করেন। উপস্থিত ছিলেন এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হজযাত্রীদের সঠিক দিকনির্দেশ দিতে প্রতিবছরই এমন উদ্যোগ নেওয়া হয়।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories