Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

গাজিয়াবাদে মাজার ভাঙচুরের অভিযোগে হিন্দু রক্ষা দলের কর্মী গ্রেফতার!

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে সোমবার, ১৬ই ফেব্রুয়ারি হিন্দু রক্ষা দলের কর্মী ২৫ বছরের প্রিন্স ঠাকুরকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটির সূত্রপাত, হিন্দন নদীর সেতুর কাছে, ছট পূজা ঘাটের পাশের উড়ালপুলের নীচে অবস্থিত বহু বছরের পুরনো একটি মাজারকে ঘিরে।

ভাইরাল হওয়া একটু ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি পায়ে লাথি মেরে মাজারের কিছু অংশ ভাঙচুর করছে। পরে পুলিশ জানায়, ভিডিওতে যাকে স্পষ্টভাবে দেখা গিয়েছেন, সে হিন্দু রক্ষা দলের কর্মী প্রিন্স ঠাকুর। যদিও ঘটনাস্থলে আরও দু’জন ছিল বলে জানা গেছে, কিন্তু ভিডিওতে সরাসরি ভাঙচুর করতে দেখা যায় কেবল তাকেই।

রবিবার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অভিযোগ, অভিযুক্ত নিজেই সেটি পোস্ট করে। পোস্টে সে দাবি করে, মাজারটি নাকি অবৈধভাবে তৈরি হয়েছে। একই সঙ্গে হুঁশিয়ারি দেয়, প্রশাসন ব্যবস্থা না নিলে সংগঠন নিজেরাই পদক্ষেপ নেবে।

সাহিবাবাদের এসিপি শ্বেতা যাদব জানিয়েছেন, এই ধরনের উসকানিমূলক কাজ ও মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বিপজ্জনক। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কাজ কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় প্রিন্স ঠাকুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং ইচ্ছাকৃত ভাবে উত্তেজনা ছড়ানোর অভিযোগও তাতে অন্তর্ভুক্ত রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories