Saturday, September 5, 2026
28 C
Kolkata

ধ্বংসস্তূপের গাজায় ৭৫ মিলিয়ন ডলারের ফুটবল প্রকল্প, মৌলিক চাহিদা উপেক্ষায় প্রশ্নের মুখে ফিফা উদ্যোগ

দীর্ঘ সময় ধরে সংঘাতে বিপর্যস্ত গাজা উপত্যকা এখন ধ্বংসের চিহ্নে ভরা। টানা লড়াই ও হামলার জেরে অসংখ্য বাড়ি, দপ্তর, সড়ক, ক্রীড়া অবকাঠামো ভেঙে পড়েছে। বহু মানুষের জীবনযাত্রা এখনও স্বাভাবিক হয়নি। এমন পরিস্থিতিতে গাজার ফুটবল পরিকাঠামো নতুন করে গড়ে তুলতে ৭৫ মিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণা করেছে ফিফা।

এই সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি গিয়াননি ইনফ্যান্টিনো ওয়াশিংটনে এক বৈঠকের পর ট্রাম্প বলেন, গাজায় বিভিন্ন ক্রীড়া প্রকল্প বাস্তবায়নে এই অর্থ ব্যয় করা হবে এবং ফিফা পুরো উদ্যোগে সহায়তা করবে। তার কথায়, নতুন মাঠ তৈরি করা হবে এবং ভবিষ্যতে বিশ্বের নামী ফুটবলারদের সেখানে নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, গাজায় একটি আধুনিক স্টেডিয়াম তৈরি করা হবে, যেখানে প্রায় ২৫ হাজার দর্শক বসতে পারবেন। পাশাপাশি ১৫ মিলিয়ন ডলার ব্যয়ে একটি ফুটবল একাডেমি গড়ে তোলার পরিকল্পনা আছে। আরও ৫০টি ছোট মাঠ এবং পাঁচটি বড় মাঠ নির্মাণের কথাও বলা হয়েছে। প্রতিটি বড় মাঠ তৈরিতে আনুমানিক ১০ লক্ষ ডলার খরচ হতে পারে বলে জানা গেছে।

তবে এই ঘোষণাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। যুদ্ধের কারণে গাজার বহু এলাকায় এখনও পানীয় জল, বিদ্যুৎ, চিকিৎসা ও খাদ্যের সংকট রয়ে গেছে। সাধারণ মানুষদের একটি বড় অংশের মাথার ওপর স্থায়ী ছাদ নেই। এমন অবস্থায় ক্রীড়া অবকাঠামো নির্মাণ কতটা প্রয়োজনীয়, তা নিয়ে মতভেদ দেখা দিয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, আগে জরুরি পরিষেবা ও বাসস্থান পুনর্গঠনে জোর দেওয়া উচিত।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories