Tuesday, October 20, 2026
27 C
Kolkata

‘যাদব জি কি লাভ স্টোরি’ সিনেমায় হিন্দু মুসলিম প্রেম নিয়ে আপত্তি! অভিযোগ খারিজ করল সুপ্রিম কোর্ট

‘যাদব জি কি লাভ স্টোরি’ সিনেমা নিয়ে দায়ের করা একটি আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট বুধবার। বিশ্ব যাদব পরিষদের প্রধান আদালতের কাছে ছবিটি বন্ধ করার দাবি জানিয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, ছবির নাম সমাজকে ভুলভাবে উপস্থাপন করছে এবং এতে আপত্তিকর ধারণা ছড়াতে পারে।

বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি উজ্জ্বল ভূঁইঞার বেঞ্চ এই অভিযোগ মানতে রাজি হননি। আদালত জানায়, শুধু একটি নামের কারণে কোনও সম্প্রদায়ের মানহানি হচ্ছে, এমন প্রমাণ পাওয়া যায়নি। ছবির শিরোনামে এমন কোনও শব্দ নেই, যা যাদব সমাজকে খাটো করে দেখায়।

আবেদনকারী আরও দাবি করেন, ছবিতে যাদব সম্প্রদায়ের এক হিন্দু মেয়ের সঙ্গে এক মুসলিম যুবকের সম্পর্ক দেখানো হয়েছে। এ প্রসঙ্গে আদালত প্রশ্ন তোলে, ভিন্ন ধর্মের দু’জন মানুষের বিয়ে কি দেশের কাঠামো নষ্ট করে দেয়? বিচারপতিরা স্পষ্ট করেন, এ ধরনের আশঙ্কার কোনও ভিত্তি নেই।আদালত আরও জানায়, এই মামলার সঙ্গে ‘ঘুসখোর পণ্ডিত’ সংক্রান্ত আগের নির্দেশের মিল নেই। সেখানে নামের মধ্যেই নেতিবাচক অর্থ ছিল, কিন্তু বর্তমান ছবির ক্ষেত্রে তেমন কিছু দেখা যায়নি। সব দিক বিবেচনা করে সর্বোচ্চ আদালত আবেদনটি খারিজ করে দেয়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories