Saturday, September 5, 2026
28 C
Kolkata

এপস্টিন তদন্তে এবার সন্দেহের চোখে ক্লিনটন দম্পতি , চাপে মার্কিন রাজনীতি!

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনকে ঘিরে চলা তদন্তে নতুন মোড় এসেছে। মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইড কমিটি-র ডাকে এবার জবানবন্দি দিচ্ছেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। নিউ ইয়র্কের চ্যাপাকুয়ায় তাদের বাড়ির কাছেই গোপন বৈঠকে এই বক্তব্য গ্রহণ করা হচ্ছে।সূত্রের খবর, নির্ধারিত সময় অনুযায়ী প্রথম দিনে হিলারি ক্লিনটনের বক্তব্য নেওয়া হয়। পরদিন বিল ক্লিনটনের উপস্থিত থাকার কথা রয়েছে। প্রথমদিকে এই তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যে চালানো হচ্ছে বলে মন্তব্য করেছিলেন ক্লিনটন দম্পতি। কিন্তু কমিটির পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হলে এবং আইনি জটিলতার ইঙ্গিত দেওয়া হলে তারা শেষ পর্যন্ত হাজির হতে সম্মত হন।কমিটির চেয়ারম্যান জেমস কোমার স্পষ্ট করেছেন, ক্লিনটনদের বিরুদ্ধে সরাসরি কোনও ফৌজদারি অভিযোগ আনা হয়নি। তবে এপস্টিনের সঙ্গে বিল ক্লিনটনের সম্পর্ক এবং তার ব্যক্তিগত বিমানে একাধিক সফর নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি নথিতে দেখা গেছে, ২০০২ থেকে ২০০৩ সালের মধ্যে তিনি বহুবার ওই বিমানে যাতায়াত করেছিলেন। সেই সফরগুলির উদ্দেশ্য কী ছিল, তা জানতে চায় তদন্তকারী দল।অন্যদিকে, এপস্টিন সংক্রান্ত নথিপত্রে হিলারি ক্লিনটনের নাম বহুবার উঠে এলেও তিনি ব্যক্তিগত সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তার বক্তব্য, বিভিন্ন সরকারি বা সামাজিক পরিসরে নাম থাকা মানেই ঘনিষ্ঠ যোগাযোগ প্রমাণ করে না।এই অনুসন্ধানের মাধ্যমে এপস্টিন কীভাবে প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছিলেন এবং সেই সূত্রে কোনও প্রভাব খাটানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এত বড় অপরাধচক্র দীর্ঘদিন কীভাবে সক্রিয় ছিল, তা নিয়ে জবাব চাইছেন আইনপ্রণেতারা।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories