Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

নদীয়ার শান্তিপুরে নির্যাতিতা গৃহবধূর আত্মহত্যায়, গ্রেপ্তার তিনজন

নাজমুল সর্দার, মুর্শিদাবাদ,এনবিটিভি: দীর্ঘদিন ধরেই শারীরিক এবং মানসিক অত্যাচার, সহ্য করতে না পেরে অবশেষে নিজের গায়ে আগুন জ্বেলে 27 বছরের গৃহবধূ প্রতিমা হালদার আত্মঘাতী । গৃহবধূর বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্বামী ও শ্বশুর, শাশুড়ি। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা এলাকায়। সূত্রের খবর, বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চটকা তলার বাসিন্দা তারক বসাকের সঙ্গে শান্তিপুর মালোপাড়ার বাসিন্দা প্রতিমাদেবীর সঙ্গে ছয় বছর আগে সম্বন্ধ করে বিয়ে হয়। অভিযোগ বিয়ের পর থেকেই স্বামী এবং শ্বশুর শাশুড়ি বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য শারীরিক এবং মানসিক অত্যাচার চালাতো। অভিযোগ কয়েকদিন আগে বাড়িতে শাশুড়ির সঙ্গে অশান্তি হয় ওই গৃহবধূর। তখনই অত্যাচার সহ্য করতে না পেরে ওই যুবতী নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। অভিযোগ তখন বাড়িতে উপস্থিত ছিলেন স্বামী এবং শ্বশুর-শাশুড়ি প্রত্যেকেই। কিন্তু এই ঘটনা ঘটলেও তারা কেউ আটকানোর চেষ্টা করেনি। এরপর চিৎকার-চেঁচামেচি শুরু হলে স্থানীয় বাসিন্দারা এসে গৃহবধূকে উদ্ধার করে প্রথমে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায়।অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করে। আজ ভোর রাতে ওই গৃহবধূর মৃত্যু হয়। ওই যুবতীর মৃতদেহ কল্যাণী হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা গৃহবধূ শাশুড়ি মহুয়াকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে অভিযুক্ত শাশুড়ি মহুয়া বসাক কে আটক করে থানায় নিয়ে আসে। এর পরেই ওই গৃহবধূর বাবার বাড়ির তরফ থেকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী তারক বসাক, শশুর নারায়ন বসাক এবং শাশুড়ি কে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের আজ রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। এর পাশাপাশি এই ঘটনার পিছনে কি কি কারণ রয়েছে তাও তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories