Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

খামিনেই-র মৃত্যুর প্রতিশোধে ভয়াবহ ‘কাউন্টার অ্যাটাক’ দেখতে চলেছে বিশ্ব, জানালো ইরান

ইরানে এক ভয়াবহ হামলায় দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার ভোরে রাজধানী তেহরানে আমেরিকা ও ইরানের হামলায় নিহত হয়েছেন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। ইরানের সরকারি সূত্রে জানানো হয়েছে, নিজের কার্যালয়ে দায়িত্ব পালন করার সময়ই এই হামলা ঘটে। বিস্ফোরণে তাঁর মেয়ে, জামাতা ও নাতনিও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। সরকারি সংবাদমাধ্যম এই ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ আক্রমণ বলে দাবি করেছে। যুদ্ধের সকল প্রকার নিয়ম-কানুন অগ্রাহ্য করে ইসরাইল ও আমেরিকার এই হামলা, ‘ভীরু পদক্ষেপ’ বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ নেতাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। খামেনেইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে ইরানজুড়ে। সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে, এই হত্যাকাণ্ডের জবাব দেওয়া হবে। তাদের হুঁশিয়ারি, খুব শিগগিরই ইতিহাসের সবচেয়ে কঠোর ও প্রতিশোধ মূলক ‘কাউন্টার অ্যাটাক’ দেখা যাবে। ইতিমধ্যে ইরানের বাহিনী ইজরায়েল ও পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে খবর মিলেছে। সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ছে পশ্চিম এশিয়ায়। তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরশাহি, কাতার ও সৌদি আরবের কিছু এলাকায়ও উত্তেজনা দেখা দিয়েছে। দুবাই ও আবু ধাবিতে সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তার কারণে বহু জায়গায় বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories