Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

খামেনেইর মৃত্যুর প্রতিশোধ নিতে, যুক্তরাষ্ট্রের দম্ভের জাহাজ ‘USS Abraham Lincoln’–এ ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরান দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী জাহাজ ‘USS Abraham Lincoln’–এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের গার্ড বাহিনী জানায়, চারটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে এই আক্রমণ চালানো হয়েছে। তাদের বক্তব্য, দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলী খামেনেই-র নিহত হওয়ার পর প্রতিশোধ নিতেই এই পদক্ষেপ।

ইরানের পক্ষ থেকে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, স্থল, জল ও আকাশ, সব জায়গাতেই তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত। তবে এই ঘটনার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। জাহাজটির ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও স্পষ্ট তথ্যও পাওয়া যায়নি।

এর আগে শনিবার ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলার খবর প্রকাশ্যে আসে। তেহরানসহ একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। ওই হামলায় খামেনেইর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এরপরই প্রতিশোধের অঙ্গীকার করে ইরান। এদিকে সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, আবুধাবির একটি নৌঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সেখানে আগুন লাগলেও প্রাণহানির খবর নেই।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories