Saturday, September 5, 2026
30 C
Kolkata

সাম্প্রদায়িক রাজনৈতিক আবহে সম্প্রীতির বার্তা দিল সিপিএম! নির্বাচন কমিশনের বাইরে ধর্নায় ইফতারের আয়োজন

শাসকের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠন করার লক্ষ্যে যেকোনো আন্দোলনের মূল চাবিকাঠি হল ‘ঐক্যবদ্ধতা’। এই ঐক্যতার নজিরবিহীন নিদর্শন দেখা গেল বুধবার কলকাতার রাজপথে। সারাদিন ধরে রোজা পালনের পর আন্দোলনকারীদের জন্য আয়োজন করা হলো ইফতারের। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে অংশগ্রহণ করতে দেখা যায় ইফতারে।

৪ তারিখ দুপুর ৩টে নাগাদ সাধারণ মানুষের ভোটাধিকার স্বার্থে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সংঘটিত করতে, পথে নামলো সিপিএম। লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে পশ্চিমবঙ্গের লক্ষাধিক ভোটারদের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আর কয়েক মাস বাদই ২৬ এর বিধানসভা নির্বাচন। এখনো বিচারাধীন ভোটারদের নাগরিকত্বের সঠিক বিচার বিবেচনা না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না বলে দাবি করছে সিপিএম। তাই বুধবার দুপুর থেকে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের বাইরে অনির্দৃষ্টকালের জন্য ধরনায় বসলো সিপিএম। বর্তমানে রাজনৈতিক আবহে সাম্প্রদায়িক বিদ্বেষ ও হিংসার প্রতিফলন দেখা যাচ্ছে, ঠিক তখনই প্রতিভাত সভায় ইফতারের আয়োজন নিঃসন্দেহে সম্প্রীতির বার্তা বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories