Saturday, September 5, 2026
30 C
Kolkata

ট্রাম্প ও নেতানিয়াহুর ছবি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

কাশ্মীরের শ্রীনগরে এক সাংসদের বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আয়াতুল্লাহ খামেনির শাহাদাত প্রসঙ্গে মন্তব্য করার পর লোকসভার সাংসদ আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদির বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। একই সঙ্গে তাঁর সরকারি নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

শ্রীনগর পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে এমন কিছু তথ্য ছড়ানো হয়েছে যা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে এবং জনশৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি করে। সেই অভিযোগের ভিত্তিতেই আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি এবং জুনায়েদ আজিম মাতুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে সাংসদ মেহেদি এই ঘটনায় বিশেষ অবাক হননি বলে জানিয়েছেন। তাঁর কথায়, নিরাপত্তা কমানো হলেও তিনি ভয় পান না এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করবেন না। তিনি বলেন, দেশের একজন নাগরিক হিসেবে অন্যায়, আইনের অপব্যবহার এবং গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার তাঁর আছে।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, প্রশাসন মনে করছে তাঁর নিরাপত্তা কমানো বা ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিলে তিনি নীরব হয়ে যাবেন। কিন্তু তিনি স্পষ্ট জানান, মানুষের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবেন। তিনি আরও বলেন, তাঁর বাবা জনগণের জন্য আন্দোলন করতে গিয়ে শহিদ হয়েছিলেন এবং সেই পথেই তিনি এগোতে চান।

এদিকে খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কাশ্মীরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখা গেছে। লাল চক, বদগাঁও, বান্দিপোরা, অনন্তনাগ ও পুলওয়ামায় বহু মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেন। অনেকের হাতে খামেনির ছবি ও বিভিন্ন পতাকা দেখা যায়। মহিলারাও এই বিক্ষোভে অংশ নেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories