Saturday, September 5, 2026
28 C
Kolkata

খামেনির পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা, ঘোষণার পরই মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে শেষ পর্যন্ত কাকে বসানো হবে, তা নিয়ে কয়েকদিন ধরেই নানা আলোচনা চলছিল। দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর এই গুরুত্বপূর্ণ পদটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশ্বের নানা মহলেও বিষয়টি নিয়ে জল্পনা দেখা দেয়। কারণ ইরানের রাজনৈতিক ব্যবস্থায় সর্বোচ্চ ধর্মীয় নেতাই দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি।

প্রথমদিকে শোনা যাচ্ছিল, খামেনির মৃত্যুর পরে তার পরিবারের কাউকে এই দায়িত্ব দেওয়া হতে পারে। বিশেষ করে তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনির নাম বারবার সামনে আসছিল। তবে পরিবারভিত্তিক উত্তরাধিকার ব্যবস্থা যেন প্রতিষ্ঠা না পায়, সেই বিষয়ে খামেনি নিজেও সতর্ক ছিলেন বলে জানা যায়। তাই বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা চলছিল।

শেষ পর্যন্ত ইরানের প্রভাবশালী ধর্মীয় পরিষদ ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’ বৈঠক করে সিদ্ধান্ত নেয়। এই সংস্থাই দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করার ক্ষমতা রাখে। পরিষদের অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে মোজতবা খামেনির নামেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়। যদিও তার নাম আগেই ঠিক করা হয়েছিল বলে সূত্রের দাবি, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা প্রকাশ্যে আনা হয়নি।

খামেনির মৃত্যুর পরপরই এই বৈঠক ডাকা হয়েছিল। কারণ বর্তমান পরিস্থিতিতে ইরানকে দ্রুত নতুন নেতৃত্বের অধীনে আনা প্রয়োজন ছিল। এরই মধ্যে ইসরাইলের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে, নতুন নেতাও হামলার লক্ষ্য হতে পারেন। ফলে পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়ভাবে পরিচালনা করা হয়। অবশেষে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ঘোষণা করা হয়েছে যে, মোজতবা খামেনিই ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা। তার বয়স বর্তমানে ৫৬ বছর। ১৯৬৯ সালের সেপ্টেম্বর মাসে ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরে তার জন্ম। তিনি খামেনির ছয় সন্তানের মধ্যে দ্বিতীয়।

তেহরানের একটি ধর্মীয় স্কুলে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। পরে কোম শহরে গিয়ে শিয়া ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা শুরু করেন। এই শহরটি শিয়া ধর্মীয় শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। ইরান-ইরাক যুদ্ধের সময় অল্প বয়সে তিনি স্বল্প সময়ের জন্য সেনাবাহিনীতেও যুক্ত ছিলেন বলে জানা যায়। তবে এতদিন তিনি নিজেকে জনসমক্ষে খুব কমই তুলে ধরেছেন। কোনও সরকারি পদেও তাকে দেখা যায়নি। জনসভা বা সংবাদমাধ্যমেও খুব একটা বক্তব্য রাখতে দেখা যায়নি তাকে।

এদিকে নতুন নেতার নাম ঘোষণার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের পক্ষ থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর মিলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের কিছু দূতাবাস কর্মীকে সৌদি আরব থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বাহারাইন, কুয়েত ও কাতারের মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই জানিয়েছেন, মোজতবা খামেনিকে তিনি গ্রহণযোগ্য মনে করছেন না। তবু নানা চাপ ও ঝুঁকির মধ্যেই নতুন দায়িত্ব নিতে এগিয়ে এসেছেন মোজতবা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories