Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

‘পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সেনাঘাঁটি না সরালে হামলা চলতে থাকবে’, বাবার মতই কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির

পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুদ্ধবিরতি নিয়ে নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির সরকার জানিয়েছে, নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ করা হলে তবেই তারা আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে সংঘর্ষ থামাতে রাজি হবে। বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যমে জানান, রাশিয়া ও পাকিস্তানের কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক আইনে স্বীকৃত তাদের অধিকার মেনে নিতে হবে। পাশাপাশি যুদ্ধের ফলে যে ক্ষতি হয়েছে তার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে যাতে আর কোনও সামরিক আক্রমণ না ঘটে, সেই নিশ্চয়তাও দিতে হবে। এদিন দেশের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার জনগণের উদ্দেশে বক্তব্য রাখেন খামেনেই পুত্র, মোজতবা খামেনি। তিনি বলেন, পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সেনাঘাঁটি সরিয়ে নিতে হবে, না হলে তাদের লক্ষ্য করে হামলা চলতে থাকবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে নিজেদের নিরাপত্তার প্রশ্নে কঠোর অবস্থান নেবে।

তিনি আরও জানান, মার্কিন ও ইজরায়েলি বিমান হামলায় যাঁরা আহত বা ঘরছাড়া হয়েছেন, তাঁদের বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা দেওয়া হবে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ স্ট্রেট অফ হরমুজ এলাকায় নজরদারি জোরদার করেছে ইরান। জ্বালানিবাহী কয়েকটি জাহাজের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবরও সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories