Saturday, September 5, 2026
28 C
Kolkata

৮ লক্ষ ২৮ হাজার নাম বিচারাধীন থাকায় মালদা জেলায় গণধর্না ও ডিএম অফিসে ডেপুটেশন দিল বামপন্থী দলগুলি

মালদা জেলায় ভোটার তালিকা প্রকাশের পর এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। সংশোধিত তালিকায় বহু মানুষের নামের পাশে ‘ডিলিটেড’ লেখা থাকায় নিজেদের জীবিত ও বৈধ ভোটার হিসেবে প্রমাণ করতে অনেকেই জেলাশাসকের দপ্তরে ভিড় করেছেন। তবে এখনো পর্যন্ত মিল ছাড়া কোন সুরাহা। ৮ লক্ষ ২৮ হাজার মানুষের নাম বিচারাধীন থাকায় ধরনায় বসলো বামপন্থী দলগুলি।
স্থানীয়দের অভিযোগ, এতদিন তারা নিয়মিত ভোট দিলেও হঠাৎ করেই নতুন তালিকায় তাদের নাম আর নেই। বর্তমানে মালদা বাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, কী কারণে তাদের নাম বাদ পড়ল সে বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে সমস্যার সমাধান খুঁজতে তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন। নিজেদের পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ দিতে অনেকেই বিভিন্ন নথি নিয়ে দপ্তরে হাজির হন। কেউ নিয়ে এসেছেন জমির কাগজ, কেউ আধার কার্ড, আবার কেউ পুরনো ভোটার পরিচয়পত্র। এসব দেখিয়ে তারা পুনরায় তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন করছেন।

নির্বাচন কমিশন গত ২৮ ফেব্রুয়ারি সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করে। সেই তালিকা অনুযায়ী মালদা জেলায় বর্তমানে মোট ভোটারের সংখ্যা ২৯ লক্ষ ৮৬ হাজার ২০৩। এর মধ্যে ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জনের বিষয় এখনও পর্যালোচনাধীন রয়েছে। পাশাপাশি নতুন তালিকা থেকে প্রায় ২ লক্ষ ২০ হাজার ১৫৩ জনের নাম বাদ পড়েছে বলে জানা গেছে। এত বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ায় জেলার সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে এবং দ্রুত সমাধানের দাবি উঠছে। সাধারণ মানুষেদের পাশে থাকতে ডিএম অফিসে ডেপুটেশন জমা দিল বামপন্থী দলগুলি।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories