Monday, March 16, 2026
24.4 C
Kolkata

অস্ট্রেলিয়া সরকারের দেওয়া সুযোগ-সুবিধা প্রত্যাহার করে ইরানে ফিরল ৩ মহিলা ফুটবলার

ইরানের মহিলা ফুটবল দলের কয়েকজন সদস্যকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে আরও তিনজন ইরানি ফুটবলার নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা হলেন মোনা হামুদি, জাহরা সারবালি এবং দলের এক সাপোর্ট স্টাফ। অস্ট্রেলিয়া ছাড়ার পর তারা প্রথমে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যান এবং পরে তেহরানে পৌঁছে দলের অন্য সদস্যদের সঙ্গে দেখা করেন।

গত ফেব্রুয়ারিতে এএফসি এশিয়ান কাপে অংশ নিতে ইরানের মহিলা দল অস্ট্রেলিয়ায় গিয়েছিল। ঠিক সেই সময় ইরানে আন্তর্জাতিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যেই টুর্নামেন্টের একটি ম্যাচে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কয়েকজন খেলোয়াড় নীরব থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাদের কঠোর ভাষায় সমালোচনা করে। এরপর তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সরকার মানবিক কারণে ওই খেলোয়াড়দের আশ্রয় দেওয়ার প্রস্তাব দেয়। প্রথমে দলের কয়েকজন সেই প্রস্তাব গ্রহণ করে সেখানে থাকার সিদ্ধান্ত নেন। তবে ধীরে ধীরে কিছু খেলোয়াড় আবার দেশে ফেরার পথ বেছে নিচ্ছেন।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, খেলোয়াড়দের অস্ট্রেলিয়ায় থাকার বিভিন্ন সুযোগ দেওয়া হয়েছিল। তবুও তারা নিজেদের দেশে ফিরে আবার জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে দলের বাকি তিন সদস্য অস্ট্রেলিয়ায় মানবিক ভিসায় অবস্থান করছেন। ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, দেশে ফেরা খেলোয়াড়রা ইতিমধ্যে পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন।

Hot this week

বিশ্বকাপ ও অলিম্পিকে ট্রাম্পের প্রবেশে নিষেধাজ্ঞার সম্ভাবনা!

২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাষ্ট্রে। একই...

প্রথম ধাপে মোট ১৯২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল সিপিআই(এম)

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নাম ঘোষণা করল...

জাতিগত হামলার অভিযোগে বিচার না পেয়ে আত্মহত্যার হুমকি দিল যোগী রাজ্যের এক দলিত পরিবার

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় এক দলিত পরিবারের উপর নৃশংস...

Topics

বিশ্বকাপ ও অলিম্পিকে ট্রাম্পের প্রবেশে নিষেধাজ্ঞার সম্ভাবনা!

২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাষ্ট্রে। একই...

প্রথম ধাপে মোট ১৯২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল সিপিআই(এম)

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নাম ঘোষণা করল...

জাতিগত হামলার অভিযোগে বিচার না পেয়ে আত্মহত্যার হুমকি দিল যোগী রাজ্যের এক দলিত পরিবার

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় এক দলিত পরিবারের উপর নৃশংস...

মেঘালয়ে জাতিগত হিংসা: মসজিদে আগুন, ভাঙ্গা হলো একাধিক মুসলিম দোকান! স্থগিত GHADC নির্বাচন

মেঘালয়ের পশ্চিম গারো হিলস জেলায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার জেরে...

এলপিজি গ্যাসের দাম বৃদি নিয়ে মোদিকে সমালোচনা করায় বরখাস্ত হলেন মধ্যপ্রদেশের এক শিক্ষক!

মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নকল করে ভিডিও বানানোর অভিযোগে...

বঙ্গে ২৬ এর বিধানসভা নির্বাচন ঘোষণা হতেই অস্বাভাবিক তৎপরতার মধ্যে প্রশাসনিক রদবদল

রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পরপরই প্রশাসনে বড় ধরনের...

Related Articles

Popular Categories