Saturday, September 5, 2026
30 C
Kolkata

গৃহস্থের কাজ শুধু স্ত্রীর নয়, স্বামীকেও দায়িত্ব নিতে হবে: সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

দাম্পত্য জীবনে সমান দায়িত্বের প্রশ্নে গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিল, ঘরের কাজ শুধুমাত্র স্ত্রীর দায়িত্ব নয়— স্বামীকেও সমান ভাবে অংশ নিতে হবে।

একটি বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতা-র বেঞ্চ এই মন্তব্য করে। আদালতের পর্যবেক্ষণ, বিয়ে মানে কোনও গৃহকর্মীর দায়িত্ব নেওয়া নয়, বরং দু’জন মানুষের সমান অংশীদারিত্বের সম্পর্ক।

মামলাটি কর্ণাটক হাই কোর্টের একটি রায়ের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল। ওই মামলায় স্বামীর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, স্ত্রী রান্নাবান্না করেন না এবং আচরণে সমস্যা রয়েছে। তবে শীর্ষ আদালত জানায়, এই ধরনের বিষয়কে সব ক্ষেত্রে ‘নিষ্ঠুরতা’ হিসেবে ধরা যায় না।

শুনানির সময় আদালত আরও বলে, বর্তমান সময়ে স্বামী-স্ত্রী দু’জনেই কাজ করেন— তাই সংসারের কাজও ভাগ করে নেওয়াই স্বাভাবিক। শুধু একজনের উপর সমস্ত দায়িত্ব চাপানো উচিত নয়।

এই মামলায় দু’পক্ষকেই আদালতে সরাসরি হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৭ এপ্রিল আবার এই মামলার শুনানি হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories