Saturday, September 5, 2026
28 C
Kolkata

অভয়ার পরিবারের বক্তব্য নিয়ে পাল্টা সেলিম, ‘প্রথম দিন থেকেই পাশে বামরা’, একইসঙ্গে আক্রমণ তৃণমূল বিজেপিকে

অভয়ার মা-বাবার সাম্প্রতিক অবস্থান ও অভিযোগ ঘিরে এবার সরাসরি পাল্টা বার্তা দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর দাবি, ঘটনার প্রথম দিন থেকেই বামপন্থী ছাত্র-যুব সংগঠন ওই পরিবারের পাশে ছিল।

সেলিম বলেন, ঘটনাটি সামনে আসার পর পরিবারটি অসহায় অবস্থায় ছিল। সেই সময় বাম ছাত্র-যুব কর্মীরাই প্রথম রাস্তায় নামে এবং তদন্তের দাবি তোলে। তাঁর অভিযোগ, শুরুতে ঘটনাকে অন্য ভাবে দেখানোর চেষ্টা হয়েছিল এবং দ্রুত শেষকৃত্য সম্পন্ন করারও চাপ ছিল।

এই প্রসঙ্গে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-র শেষযাত্রার দিনের একটি ঘটনার উল্লেখ করেন। সেলিমের দাবি, সেই সময় কর্মসূচি থেকে সরে গিয়ে বাম ছাত্র-যুবরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ি আটকায়, যাতে বিষয়টি চাপা না পড়ে।

একই সঙ্গে তিনি বিজেপি ও তৃণমূল— দুই দলকেই নিশানা করেন। তাঁর অভিযোগ, পরে রাজনৈতিক স্বার্থে ওই পরিবারকে ব্যবহার করা হয়েছে। দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া হলেও বাস্তবে কোনও সাহায্য করা হয়নি বলেও দাবি করেন তিনি।

তবে সেলিম এ-ও বলেন, ওই পরিবার ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেবে, তা সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়। বামপন্থীরা কখনও তাদের রাজনৈতিক ভাবে প্রভাবিত করার চেষ্টা করেনি বলেই তাঁর বক্তব্য।

ভোটের আগে এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories